• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বাক স্বাধীনতার জন্যই আমরা এতদিন সংগ্রাম করেছি : রিতা

প্রকাশ: সোমবার, ২৪ মার্চ, ২০২৫ ১১:১৭
আপডেট: সোমবার, ২৪ মার্চ, ২০২৫ ১১:১৭

9658748 2 1

বাক স্বাধীনতার জন্যই আমরা এতদিন সংগ্রাম করেছি : রিতা

জনতার আওয়াজ ডেস্ক
বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খান রিতা বলেছেন, দেশ ও সমাজের উন্নয়নে সাংবাদিকদের সত্য প্রকাশে আপসহীন হতে হবে। বাক স্বাধীনতার জন্যই আমরা এতদিন সংগ্রাম করেছি। বিগত ফ্যাসিস্ট আওয়ামী সরকার আমলে সাংবাদিকদের কণ্ঠরোধ করা হয়েছিল।

সোমবার (২৪ মার্চ) বিকেলে মানিকগঞ্জের গিলন্ড মুন্নু ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টে জেলা বিএনপি আয়োজিত মানিকগঞ্জ প্রেস ক্লাবের সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা বলেন, মিথ্যা তথ্য দিয়ে অনেক সময় সংবাদ প্রকাশ করে বিএনপিকে মিডিয়া ট্রায়াল করা হয়, যা দুঃখজনক। কোনো পক্ষপাতিত নয়, সবসময় সত্য প্রকাশ করুন। দলের হাইকমান্ডের নির্দেশে কারও বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে দলীয়ভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, দেশের উন্নয়নে এবং শৃঙ্খলা ফেরাতে অতি দ্রুত নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করা জরুরি। যত দ্রুত সম্ভব অন্তর্বর্তীকালীন সরকারকে নির্বাচন দেওয়ার আহ্বান জানান তিনি।


সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, একটি উন্নত জেলা হিসেবে গড়ে তুলতে আপনারা আমার পাশে থাকুন, নির্দ্বিধায় সত্য প্রকাশ করুন। আমি আপনাদের পাশে আছি। এ সময় তিনি জেলার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা নিয়ে আলাপ করেন।

এ সময় জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য পাবলিক প্রসিকিউটর নুরতাজ আলম বাহার, অ্যাড. আজাদ হোসেন খান। মানিকগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি গোলাম ছারোয়ার ছানু, আহ্বায়ক জাহাঙ্গীর আলম বিশ্বাস, সদস্য সচিব মো. শাহানুর ইসলামসহ মানিকগঞ্জ প্রেস ক্লাবের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সংবাদ কর্মীরা উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com