বাগেরহাট প্রতিনিধি
ছবি: সংগৃহীত
বাগেরহাটের ফকিরহাট উপজেলায় ২০ হাজার ইয়াবাসহ এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
রবিবার (১৩ জুলাই) বিকালে জেলা পুলিশ সুপার মো. তৌহিদুল ইসলাম এক সংবাদ সম্মেলনে জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার গভীর রাতে বাগেরহাট-মাওয়া মহাসড়কে ফকিরহাট উপজেলার কাটাখালী বাসস্ট্যান্ডে একটি পরিবহনে তল্লাশি চালিয়ে কালাম হোসেন নামে ওই যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
এসআই মো. টুটুল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন। বিকালে কালাম হোসেনকে (২৫) আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
কালাম হোসেন সাতক্ষীরা জেলার সদর উপজেলার নাথুয়ারডাঙা গ্রামের আব্দুল গফুরের ছেলে।
পুলিশ সুপার বলেন, বাসের বক্সের ভেতরে একটি আমের ক্যারেটে লুকিয়ে রাখা ২০ হাজার ৩০০ ইয়াবা উদ্ধার হয়েছে। এর বাজার মূল্য প্রায় কোটি টাকা। মাদকের চালান ঢাকা যাচ্ছিল।












