• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বান্দরবানে আ’লীগ অফিসে টাঙানো ব্যানার পুড়িয়ে দিলেন বৈষম্যবিরোধীরা

প্রকাশ: বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬ ১২:৪০
আপডেট: বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬ ১২:৪০

96333320 4

বান্দরবানে আ’লীগ অফিসে টাঙানো ব্যানার পুড়িয়ে দিলেন বৈষম্যবিরোধীরা

বান্দরবান প্রতিনিধি
ছবি : প্রতিনিধি
বান্দরবান শহরে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে নতুন করে টাঙানো ব্যানার ছিঁড়ে পুড়িয়ে দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) এ ঘটনা ঘটে।

বৈষম্যবিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়কারী আসিফ ইকবাল জানান, ২০২৪ সালের ৫ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনের সময় বিক্ষুব্ধ ছাত্র-জনতা মিলে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে তালা মেরে দেয়। সেদিন থেকে কার্যক্রম বন্ধ ছিল। আজ নতুন করে আওয়ামী লীগ অফিসে ব্যানার টাঙানো দেখতে পেয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা ব্যানারটি নামিয়ে পুড়িয়ে দেন।

বান্দরবান সদর সার্কেলে দায়িত্বরত অতিরিক্ত পুলিশ সুপার মান্না দে জানান, আওয়ামী লীগ অফিসে নতুন করে ব্যানার টাঙানো ও পোড়ানোর খবর পেয়েছি। তবে এ বিষয়কে কেন্দ্র করে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com