• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বাবা-মায়ের স্বপ্ন পূরণে হেলিকপ্টারে বউ আনলেন ব্যাংক কর্মকর্তা

প্রকাশ: শুক্রবার, ২৮ অক্টোবর, ২০২২ ৫:০৭
আপডেট: শুক্রবার, ২৮ অক্টোবর, ২০২২ ৫:০৭

jpeg 52

বাবা-মায়ের স্বপ্ন পূরণে হেলিকপ্টারে বউ আনলেন ব্যাংক কর্মকর্তা

বাবা-মায়ের স্বপ্ন ছিল ছেলে হেলিকপ্টারে চড়ে বিয়ে করবেন। আদরের সন্তান বড় হয়ে সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিলেন দাদন তালুকদার নামে এক ব্যাংক কর্মকর্তা। 

শুক্রবার দুপুরের দিকে হেলিকপ্টারে চড়ে কনের বাড়িতে যান দাদন তালুকদার। তবে বাকি বরযাত্রীরা যান গাড়িতে চড়ে। মাদারীপুর সদর উপজেলা দুধখালি ইউনিয়নে এ ঘটনা ঘটে। দাদন তালুকদার সদর উপজেলার দুধখালি ইউনিয়নের উত্তর দুধখালি গ্রামের ইদ্রিস আলী তালুকদারের ছেলে। 

দাদন তালুকদার রাজধানীর একটি শাখায় অগ্রণী ব্যাংকের অফিসার পদে কর্মরত আছেন। কনে রুমানা শবনব মিরপুর সরকারি বাংলা কলেজে রসায়ন বিভাগের প্রভাষক।

দাদনের স্বজনরা জানান, দাদন যখন ছোট ছিল, তখনি বাবা-মায়ের স্বপ্ন ছিল ছেলের বউকে হেলিকপ্টারে চড়িয়ে আনবেন। বাবার সেই স্বপ্ন পূরণ করতেই হেলিকপ্টারে চড়ে বাবাকে সঙ্গে নিয়ে পাড়ি জমান ঢাকা শহরের মিরপুর-১০ নম্বর এলাকায়। কনে মিরপুর-১০ এলাকার আলী মাসুদের মেয়ে।

যখন হেলিকন্টারে বর যাত্রী নিয়ে গ্রামে আসে তখন হাজারও উৎসুক জনতা হেলিকপ্টার দেখতে ভিড় জমায়। হেলিকপ্টারটি দাদন তালুকদারের বাড়ির সামনে ছোনখোলা স্কুল মাঠে নামে।

বরের মেজো ভাই শাহীন বলেন, আমার ছোট ভাই বাবা-মায়ের স্বপ্ন পূরণ করার জন্য হেলিকপ্টারে চড়ে বউ এনেছে। আমাদের সম্বলিত চেষ্টায় বাবা-মায়ের স্বপ্নটা পূরণ করা হয়েছে। এতে আমরা অনেক আনন্দিত। 

কনে রুমানা শবনব বলেন, আমার স্বামী আজ তার বাবা-মায়ের স্বপ্ন পূরণের করেছে। এতে আমি অনেক আনন্দিত। এলাকার লোক আমাদের যে আনন্দ দিয়েছে এ কারণে আমি এলাকার লোকজনের প্রতি চিরকৃতজ্ঞ। 

এ ব্যাপারে বর দাদন তালুকদার জানান, আমার বাবা-মা আমাকে অনেক আদর করে বড় করেছেন। তারা চাইতেন আমি হেলিকপ্টারে চড়ে বিয়ে করি। বাবা-মায়ের স্বপ্ন পূরণের জন্য আমি হেলিকপ্টারে চড়ে বিয়ে করেছি।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com