• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বাসা-বাড়ি হিসেবে ব্যবহৃত হচ্ছে ময়মনসিংহ কর কমিশনারের কার্যালয়

প্রকাশ: রবিবার, ১ সেপ্টেম্বর, ২০২৪ ৫:১৭
আপডেট: রবিবার, ১ সেপ্টেম্বর, ২০২৪ ৫:১৭

960000079

বাসা-বাড়ি হিসেবে ব্যবহৃত হচ্ছে ময়মনসিংহ কর কমিশনারের কার্যালয়

স্টাফ করেসপন্ডেট, ময়মনসিংহ :

ময়মনসিংহে কর্মকর্তারা নিজেদের বাসাবাড়ি হিসেবে ব্যবহার করছেন কর কমিশনারের কার্যালয়। এতে ব্যাহত হচ্ছে সেবা কার্যক্রম।সম্প্রতি নগরীর অমৃতবাবু রোডে কর কমিশনারের কার্যালয়ে গিয়ে এমন দৃশ্য দেখা যায়। এতে ক্ষোভ প্রকাশ করেছেন সেবাপ্রার্থীরা।

অভিযোগ উঠেছে, কর কমিশনার আশরাফুজ্জামান, অতিরিক্ত কর কমিশনার ও অন্যান্য কর্তাব্যক্তিরা অফিসটিকে নিজেদের বাড়ি বানিয়ে ব্যবহার করছেন। সেবার নামে সাধারণ মানুষকে হয়রানির পাশাপাশি নিয়মনীতির তোয়াক্কা না করে অফিসে থাকা, খাওয়া ও আড্ডাখানা হিসাবে ব্যবহার করছেন৷

শহিদুল ইসলাম শরীফ নামে একজন সেবাপ্রার্থী বলেন, একজন কর্মকর্তার অফিস এভাবে চলে, সেটা ভাবা যায়নি। কর্মকর্তারা সেবার নামে সেটিকে বাড়ি বানিয়ে ব্যবহার করছেন। শুনেছি কর্মকর্তারা সরকারি কোয়ার্টার ও থাকার বাড়ি ভাড়া নিলেও তারা অফিসেই সবকিছু করছেন। যা মোটেও কাম্য নয়।

এবিষয়ে কর কমিশনার মো. আশরাফুজ্জামান বলেন, অফিসকে বাসাবাড়ি হিসেবে ব্যবহার করা হচ্ছে না। কেউ হয়তো একটু বাড়িয়ে বলেছে। আমরা সার্বক্ষণিক সেবা দিয়ে যাচ্ছি।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com