• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বিএনপিকে ব্যবহার করে যারা চাঁদাবাজি করছে তারা দলের শত্রু

প্রকাশ: মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫ ১০:৩৮
আপডেট: মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫ ১০:৩৮

960000147 1

বিএনপিকে ব্যবহার করে যারা চাঁদাবাজি করছে তারা দলের শত্রু

জনতার আওয়াজ ডেস্ক

বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেছেন, বিএনপিকে ব্যবহার যারা চাঁদাবাজি, টেন্ডারবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড করছে তারা বিএনপির শত্রু, তারা দেশের শত্রু, তারা গণতন্ত্রের শত্রু।

সোমবার (১০ মার্চ) সন্ধ্যায় তার নিজ নির্বাচনী এলাকা ফরিদপুরের নগরকান্দার লস্করদিয়া ইউনিয়নের ১, ২ ও ৩নং ওয়ার্ড আয়োজিত ইফতার ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় শামা ওবায়েদ বলেন, এখনো বাংলাদেশে নারি ও শিশুরা নিরাপদ নয়। এখনো তারা ধর্ষিতা হচ্ছে, নির্যাতিত হচ্ছে। এই ১৫ বছরের ক্ষমতার অপব্যবহার করে ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগ এসব লীগরা ধর্ষণ করেছে, মা-বোনের ইজ্জত নিয়ন্ত্রণ করেছে সেটা আমরা সবাই জানি। আজকে ফ্যাসিবাদ চলে যাওয়ার পরও আমাদের মা-বোনরা নিরাপদ নয়, সেটা এই সরকারের কাছে প্রশ্ন করতে হবে।

তিনি আরও বলেন, যারা ধর্ষণের মতো গর্হিত অপরাধ করছে তাদের আইনের আওতায় এনে অনতিবিলম্বে সাজা নিশ্চিত করতে হবে। বিএনপি জনগণের জন্য কাজ করে, আর আওয়ামী লীগ জনগণকে শোষণ করে খায়।

আয়োজিত ইফতার ও দোয়া অনুষ্ঠানে উপজেলা বিএনপির সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদারের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফ, বিএনপি নেতা মশিউর রহমান প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com