• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বিএনপিকে রাজনীতি থেকে সরানোর চেষ্টাকারীরা হারিয়ে গেছে : ড্যানী

প্রকাশ: বুধবার, ১৯ মার্চ, ২০২৫ ১১:০৭
আপডেট: বুধবার, ১৯ মার্চ, ২০২৫ ১১:০৭

9655528

বিএনপিকে রাজনীতি থেকে সরানোর চেষ্টাকারীরা হারিয়ে গেছে : ড্যানী

জনতার আওয়াজ ডেস্ক
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-ধর্ম বিষয়ক সম্পাদক এটিএম আব্দুল বারী ড্যানী বলেছেন, যারা বিএনপিকে রাজনীতি থেকে সরানো করার চেষ্টা করেছে তারাই হারিয়ে গেছে। বিএনপির নেতাকর্মীরা নিজের জীবন বাজি রেখে রাজনীতি করেছে, নির্যাতনের শিকার হয়েছে তাদেরকে কিন্তু মানুষ এখনো শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

বুধবার (১৯ মার্চ) বিকেলে নেত্রকোনা জেলা শহরের পুরাতন কালেক্টরেট মাঠে আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে এসব কথা বলেন তিনি।

তিনি অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশে বলেন, বাংলাদেশের সর্বস্তরের জনগণ আপনাদের সমর্থন দিয়েছে। সেই সমর্থন প্রত্যাহার করার সময় চলে এসেছে কি না আমরা বলবো না। নিজেদেরকে বিতর্কিত করবেন না। মানুষের প্রত্যাশিত যে সংস্কার সেটাকে বিলম্বিত করা এবং মানুষের হারিয়ে যাওয়া ভোটের অধিকার পুনরায় প্রতিষ্ঠা করার জন্য যে মূল দায়িত্ব দেওয়া হয়েছে সেই দায়িত্ব বাদ দিয়ে কোনো কৌশল বা পন্থা অবলম্বন যদি করেন বা সময়ক্ষেপণ করেন তাহলে দেশের মানুষ মানবে না। কখনো বলা হচ্ছে ডিসেম্বর, কখনো সংস্কার। সংস্কারের জনক তো বিএনপি।

মনোনয়ন প্রত্যাশী এই নেতা বলেন, দীর্ঘ সময় বাংলাদেশে একটা ফ্যাসিস্ট সরকার ক্ষমতায় ছিল। যার কারণে এভাবে একত্রিত হওয়ার সুযোগ ছিল না। ৫ আগস্ট স্বৈরাচারী সরকার পলায়নের কারণে এই সুযোগ সৃষ্টি হয়েছে। আমি আপনাদের ভাই, আমি আপনাদের সম্মানে আজকের ইফতার পার্টির আয়োজন করেছি। আমি আপনাদের সন্তান হিসেবে, আপনাদের ভাই হিসেবে আমৃত্যু পাশে থাকতে চাই।

ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সভাপতি ও সংসদ সদস্য মুক্তিযোদ্ধা আশরাফ উদ্দিন খান, সাবেক সভাপতি অ্যাডভোকেট নূরুজ্জামান নূরু, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ড. আরিফা জেসমিন নাহীন, জেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি আব্দুল মান্নান তালুকদারসহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com