• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বিএনপিতে যোগ দিলেন জাতীয় পার্টির শতাধিক নেতাকর্মী

প্রকাশ: মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫ ১২:৪৪
আপডেট: মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫ ১২:৪৪

9622201

বিএনপিতে যোগ দিলেন জাতীয় পার্টির শতাধিক নেতাকর্মী

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে জাতীয়তাবাদী দলে (বিএনপি) যোগ দিলেন রংপুর মহানগর জাতীয় পার্টির শতাধিক নেতাকর্মী।

সোমবার (২৭ অক্টোবর) বিকালে নগরীর গুপ্তপাড়াস্থ মহানগর বিএনপির আহ্বায়ক সামসুজ্জামান সামু তাদের ফুল দিয়ে বরণ করে নেন।

যোগদানকারীরা হলেন- মেকুড়া উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক শাহজাদা মিয়া, ৩৩ নাম্বার ওয়ার্ড জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ইউনুস আলী, সহ-সাধারণ সম্পাদক ওবায়দুল, সহ-সভাপতি দুদা মিয়া, সহ-সভাপতি আহিয়াত, সাংগঠনিক সম্পাদক আহিয়ার রহমান, জাতীয় পার্টির নেতা রফিকুল ইসলাম, জাহিদুল, মহব্বত আলী, শাহাজাদা, মুকুল, লুতফর, সামসুল, শহিদুল ইসলাম, রাসেল, দেলোয়ারসহ শতাধিক নেতাকর্মী।

সদ্য যোগদানকারীরা বলেন, রংপুর দীর্ঘদিন বঞ্চিত ছিল। উল্লেখযোগ্য কোনো উন্নয়ন হয় নাই। জাতীয় পার্টি রংপুরকে শোষণ করেছে। এখন সময় এসেছে রংপুরের প্রকৃত উন্নয়ন বুঝে নেওয়ার। তাই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে বিএনপিতে যোগদান করলাম।

এ সময় উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির সদস্য সাবেক কাউন্সিলর মকবুল হোসেন, ইঞ্জিনিয়ার আশিকুর রহমান তুহিন, রেজাউল ইসলাম লাভলু, জামিল খান, শামসুদ্দোহা সাজু, সাবেক তামপাট ইউনিয়নের হাসান আলী মিয়া, ৩৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি হানিফ মিয়া, সাধারণ সম্পাদক সাজু মিয়া, ১৫ নম্বর ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি জাকির হোসেন পলাশ, ২৩ নাম্বার ওয়ার্ড বিএনপির সভাপতি ফজলুর রহমান, ২২ নাম্বার ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মেহেদী হাসান মিলন, ২৬ নাম্বার ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক এসএম আসিফুল ইসলাম, মহানগর যুবদলের সহ-সাধারণ সম্পাদক ইমরান হোসেন মিন্টুসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com