• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বিএনপির রোডমার্চে যুবদলের গাড়িবহরে আওয়ামী লীগের হামলা, ভাঙচুর

প্রকাশ: সোমবার, ২ অক্টোবর, ২০২৩ ১:২২
আপডেট: সোমবার, ২ অক্টোবর, ২০২৩ ১:২২

8693A478 BEF5 4301 ABC9 BBB04F925E09

বিএনপির রোডমার্চে যুবদলের গাড়িবহরে আওয়ামী লীগের হামলা, ভাঙচুর

নিউজ ডেস্ক

হামলায় ক্ষতিগ্রস্থ গাড়ি। ছবি : কালবেলা
বিএনপির ময়মনসিংহ বিভাগীয় রোডমার্চে যুবদলের গাড়িবহরে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সশস্ত্র হামলায় কয়েকটি মোটরসাইকেলসহ ৭টি প্রাইভেটকার ও মাইক্রোবাস ক্ষতিগ্রস্থ হয়েছে।

রোববার (১ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে ঈশ্বরগঞ্জ উপজেলার মার্কাজ মসজিদ সংলগ্ন পেট্রোল পাম্পের সামনে এই হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।

হামলার সত্যতা নিশ্চিত করেছেন যুবদলের কেন্দ্রীয় সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেন, হামলায় বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছে। তবে আহতদের নাম জানা যায়নি।

টুকু জানান, গাড়িবহরের পেছন থেকে হামলা চালিয়েছে আওয়ামী লীগের সন্ত্রাসীরা। এ সময় যুবদল নেতাকর্মীরা গাড়ি থেকে নেমে হামলাকারীদের প্রতিরোধ করলে তারা পালিয়ে যায়। তিনি এ ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানান।

বিএনপির রোডমার্চে যুবদলের গাড়িবহরে আওয়ামী লীগের হামলা, ভাঙচুর
ময়মনসিংহ থেকে বিএনপির রোডমার্চ শুরু
বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা ও ভাংচুরের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। তিনিও রোডমার্চে হামলায় জড়িত হামলাকারীদের চিহ্নিত করে অবিলম্বে গ্রেপ্তার করার দাবি জানান। একই দাবি জানিয়েছেন ময়মনসিংহ মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আবু ওয়াহাব আকন্দ।

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পীরজাদা মোস্তছিনুর রহমান বলেন, হামলার ঘটনায় কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর হয়েছে। তবে কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে, তা এখনো জানা যায়নি। তদন্ত করে বিষয়টি দেখা হবে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com