• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বিএনপির শেকড় জনগণের মধ্যে: সমাজকল্যাণ মন্ত্রী

প্রকাশ: শনিবার, ২৯ আগস্ট, ২০২৬ ৬:২৫
আপডেট: শনিবার, ২৯ আগস্ট, ২০২৬ ৬:২৫

বিএনপির শেকড় জনগণের মধ্যে: সমাজকল্যাণ মন্ত্রী

হিলি (দিনাজপুর) প্রতিনিধি
ছবিঃ প্রতিনিধি
বিএনপির শেকড় জনগণের মধ্যেই রয়েছে বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ মন্ত্রী ডা. এজেডএম জাহিদ হোসেন।

তিনি বলেন, ‘যারা দুঃস্বপ্ন দেখছেন, বিএনপিকে একটু নাড়া দিলেই জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে, তাদের জানার জন্য বলি বিএনপির শেকড় এই জনগণের মধ্যেই। যারা বিএনপিকে ভয় দেখান, চোখ রাঙানি দেখান বা দেখানোর চেষ্টা করেন, তাদের বলি গণতন্ত্রের ভাষায় কথা বলুন। বিএনপি আত্মসমর্পণ করার দল নয়। শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়া জীবনে কখনো আত্মসমর্পণ করেননি।’

শনিবার (২৯ আগস্ট) বেলা ১১টায় দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার খট্টামাধবপাড়া ইউনিয়নে বিএনপির মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, ‘অন্যায়ের প্রতিবাদ করার দলের নাম বিএনপি। বিএনপি হলো জনগণের পক্ষে কথা বলার দল, গণতন্ত্র রক্ষার দল, গণতন্ত্র পুনর্প্রতিষ্ঠা করার দল, গণতন্ত্রকে অব্যাহত রাখার দলের নাম বাংলাদেশ জাতীয়তাবাদী দল। অপেক্ষা করুন জনগণের কাছে যান, জনগণই আবার পুনরায় যাকে রায় দিবে তারা দায়িত্বপ্রাপ্ত হয়ে দেশ পরিচালনা করার চেষ্টা করবে। অহেতুক বিশৃঙ্খলা সৃষ্টি করে জনদুর্ভোগ ডেকে আনবেন না। কারণ জনগণ কিন্তু সবাই সজাগ এবং জনগণ জানে জনদুর্ভোগের কীভাবে প্রতিরোধ করতে হয়। বিএনপি জনগণকে সঙ্গে নিয়ে যেকোনো ধরনের ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য প্রস্তুত রয়েছে।’

এ সময় উপস্থিত ছিলেন- হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, সাধারণ সম্পাদক সাখাওয়া হোসেন শিল্পী, বিএনপির সিনিয়র সভাপতি শাহীনুর ইসলাম শাজীন, ঘোড়াঘাট পৌর বিএনপির সভাপতি আব্দুল সাত্তার মিলন, খট্রামাধবপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি শামছুল ইসলাম, হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেনসহ অনেকে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

বাংলাদেশ অফিস: রুম-১৪০৫( লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com