• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বিএনপি জনগণকে ক্ষমতায় বসানোর জন্য আন্দোলন করছে: প্রিন্স

প্রকাশ: শনিবার, ১৭ জুন, ২০২৩ ৫:২৮
আপডেট: শনিবার, ১৭ জুন, ২০২৩ ৫:২৮

75E88C50 D3E8 42A3 85D9 22FEED716D28

বিএনপি জনগণকে ক্ষমতায় বসানোর জন্য আন্দোলন করছে: প্রিন্স

শেরপুর প্রতিনিধি

মতবিনিময় সভায় ইমরান সালেহ প্রিন্স
বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইমরান সালেহ প্রিন্স বলেছেন, বিএনপি ক্ষমতায় আসার জন্য আন্দোলন করছে না, জনগণকে ক্ষমতায় বসাতে এবং গণতন্ত্রকে মুক্ত করতে আন্দোলন করছে।

শুক্রবার বিকেলে শেরপুর জেলা বিএনপির আয়োজনে ‘বিএনপির আগামী দিনে গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামকে বেগবান করার লক্ষ্যে’ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

শহরের মাধবপুরস্থ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. হযরত আলীর বাসভবনে এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি মাহমুদুল হক রুবেল। এ সময় বিশেষ অতিথি ছিলেনসহ সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শাহ ওয়ারেস আলী ও কেন্দ্রীয় নেতা মো. শরীফুল আলম।

এ সময় বিএনপি নেতা অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, উয়াল চৌধুরী, মো. হাতেম আলী, মোকলেছুর রহমান জীবন, মামুনুর রশিদ পলাশ, আবু রায়হান রুপন, শফিকুল ইসলাম মাসুদসহ জেলা ও উপজেলা বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com