• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বিএনপি জনগণের দলে পরিণত হয়েছে : আব্দুল আউয়াল মিন্টু

প্রকাশ: মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫ ৮:৩১
আপডেট: মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫ ৮:৩১

9745896 2

বিএনপি জনগণের দলে পরিণত হয়েছে : আব্দুল আউয়াল মিন্টু

ছবি: সংগৃহীত
জনতার আওয়াজ ডেস্ক
বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু বলেছেন, বিএনপি এখন শুধুমাত্র একটি রাজনৈতিক দল নয়, নেতাকর্মীদের গণ্ডি পেরিয়ে বিএনপি এখন জনগণের দলে পরিণত হয়েছে।

মঙ্গলবার (২৪ জুন) রাজধানীর উত্তরায় বিএনপি ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আব্দুল আউয়াল মিন্টু বলেন, বাংলাদেশের মাটিতে ফ্যাসিস্ট শেখ হাসিনার বিচার অবশ্যই হতে হবে। একইসঙ্গে রাষ্ট্র সংস্কারও গুরুত্বপূর্ণ। তবে সংস্কার একটি চলমান প্রক্রিয়া। বিএনপি বরাবরই সংস্কারে বিশ্বাসী। এ কারণে বিএনপি অনেক আগেই ৩১ দফা কর্মসূচি দিয়েছে। বিএনপি আগামীতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে রাষ্ট্র সংস্কারে মনোযোগ দিবে।

তিনি বলেন, দেশের জনগণের সার্বিক খোঁজখবর নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ৩১ দফা কর্মসূচি ঘোষণা করেছেন। এই ৩১ দফা দিয়েই বাংলাদেশকে একটি আধুনিক সমৃদ্ধশালী রাষ্ট্রে পরিণত করা সম্ভব।

বিএনপির এই ভাইস চেয়ারম্যান বলেন, জনগণের ভোটে বিজয়ী হয়ে বিএনপি আগামীতে রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে তারেক রহমানের নেতৃত্বে ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশকে একটি উন্নত সমৃদ্ধশালী আধুনিক দেশ হিসেবে গড়ে তোলা হবে।

আব্দুল আউয়াল মিন্টু বলেন, দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে ‘মব জাস্টিস’ করা হচ্ছে। দ্রুত এদের চিহ্নিত করে আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করতে হবে। বিএনপি মব কালচারে বিশ্বাস করে না।

অনুষ্ঠানে ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এম কফিল উদ্দিন আহমেদ বলেন, বিএনপি ঘোষিত ৩১ দফা কর্মসূচির মধ্যে একটি রাষ্ট্রের উন্নয়নের জন্য যা যা থাকা প্রয়োজন তার সবই রয়েছে। দেশের পাশাপাশি বিদেশেও এই ৩১ দফা নিয়ে আলোচনা এবং পর্যালোচনা হচ্ছে।

তিনি আরো বলেন, শেখ হাসিনার শাসনামলে লুটপাটের মাধ্যমে দেশের অর্থনীতিকে যেভাবে ধ্বংস করে দেয়া হয়েছিল, তা থেকে রক্ষার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কাজ করছেন। ৩১ দফা কর্মসূচি তার প্রতিফলন, যা ইতিমধ্যে সারাদেশে জনগণের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

এ সময় আরো উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত) এবিএমএ রাজ্জাক, উত্তরের সদস্য মোতালেব হোসেন রতন, তুরাগ থানা বিএনপির সভাপতি আতিকুর রহমান আতিক, দক্ষিণখান থানার সাবেক সভাপতি শাহাবুদ্দিন সাগর, বিমানবন্দর থানার সাবেক সভাপতি জুলহাস পারভেজ, উত্তরা-পূর্ব থানার সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. এফ ইসলাম চন্দন প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com