• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বিএনপি জনগণের স্বাধীন মত প্রকাশে বিশ্বাসী : নার্গিস বেগম

প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫ ২:২৮
আপডেট: বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫ ২:২৮

9666658900

বিএনপি জনগণের স্বাধীন মত প্রকাশে বিশ্বাসী : নার্গিস বেগম

ছবি: সংগৃহীত
জনতার আওয়াজ ডেস্ক
বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম বলেছেন, বিএনপি জনগণের স্বাধীন মত প্রকাশে বিশ্বাসী। কোনো বায়োবীয় আশ্বাস নয়, অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের মতামতের ভিত্তিতে সরকার গঠনে বিএনপি বিশ্বাসী। জনগণের মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করার জন্য বিগত ১৬ বছর বিএনপি ফ্যাসিস্ট শেখ হাসিনার সীমাহীন নির্যাতন নিপীড়ন উপেক্ষা করেও রাজপথে শান্তিপূর্ণ আন্দোলন করেছে। জনগণের মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত না হওয়া পর্যন্ত বিএনপির আন্দোলন চলবে।

বুধবার (১৮ জুন) দুপুরে যশোর শিল্পকলা একাডেমি মিলনায়তনে ‌‘রাষ্ট্র মেরামতের ৩১ দফা এবং শিক্ষকদের ভূমিকা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। যশোর জেলা সমমনা শিক্ষক জোট এ সেমিনারের আয়োজন করে।

নার্গিস বেগম বলেন, জিয়াউর রহমানের হাত ধরে দেশের শিক্ষা ব্যবস্থার পরিবর্তনের সূচনা হয়েছিল। তিনি জাতিকে নিরক্ষরমুক্ত করতে গণশিক্ষা কার্যক্রম চালু করেছিলেন। শিক্ষিত জাতি দেশের জন্য কতটা গুরুত্বপূর্ণ সেটি তিনি অনুধাবন করেছিলেন। তিনি খাদ্যের বিনিময়ে শিক্ষা কর্মসূচি চালু করেছিলেন। এ দেশের গণতন্ত্র জিয়াউর রহমানের হাত ধরে প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে। বিএনপিও সেই গণতান্ত্রিক রাজনৈতিক ধারা বহন করে আসছে।

তিনি বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা জাতি হিসেবে আমাদের বিশ্বাবাসীর কাছে অত্যন্ত অমর্যাদাকর এবং ন্যাক্কারজনক অবস্থায় পৌঁছে দিয়ে গেছে। সেখান থেকে আমরা ঘুরে দাঁড়াতে চাই। আমরা পরাশক্তির চোখে চোখ রেখে কথা বলতে চাই। বিএনপি বিগত ১৭ বছর শিক্ষকসহ সকল পেশাজীবীর পাশে ছিল। তাদের সকল যৌক্তিক দাবির আন্দোলনে রাজপথে অগ্রণী ভূমিকা পালন করেছিল। বিএনপি মনে করে সকল পেশাজীবী মানুষের স্বার্থ সংরক্ষিত হলে রাষ্ট্র সুন্দরভাবে গঠন হবে। জাতি গঠন এবং সমাজের পরির্তনের কারিগর শিক্ষকদের শিরদাঁড়া সোজা রাখতে হবে। আগামীর বাংলাদেশ নির্মাণের যে স্বপ্ন নিয়ে এখনো মাঠে আছি, সেটি বাস্তবায়নে এখনো শিক্ষকদের সমাজে ভূমিকা রাখতে হবে।

সেমিনারে প্রধান আলোচকের বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত। বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু।

বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি যশোর জেলা শাখার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মকবুল হোসেনের সভাপতিত্ব এবং সাধারণ সম্পাদক অধ্যাপক ইবাদৎ খানের পরিচালনায় সেমিনারে আরও বক্তব্য দেন কেন্দ্রীয় কৃষক দলের সিনিয়র যুগ্ম-সম্পাদক প্রকৌশলী টি এস আইয়ূব, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক ফিরোজা বুলবুল কলি, বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি যশোর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুর রহমান মধু প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com