• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বিএনপি নির্বাচনে আসার ইচ্ছা প্রকাশ করলে তফসিল পুনঃর্বিবেচনা করা হ বে- ইসি আলমগীর

প্রকাশ: বুধবার, ২৯ নভেম্বর, ২০২৩ ৩:২৯
আপডেট: বুধবার, ২৯ নভেম্বর, ২০২৩ ৩:২৯

ec secretary

বিএনপি নির্বাচনে আসার ইচ্ছা প্রকাশ করলে তফসিল পুনঃর্বিবেচনা করা হ বে- ইসি আলমগীর

শরীয়তপুর প্রতিনিধি : নির্বাচন কমিশনার (ইসি) মোঃ আলমগীর বলেছেন বিএনপি যদি নির্বাচনে আসতে চায় তাহলে আমাদেরকে ৩০ নভেম্বরের আগে বলতে হবে। এ বিষয়ে বিএনপিকে একাধিকবার বলা হয়েছে। আর তারা যদি মনে করে নির্বাচনে আসবে তাহলে তারা আমাদেরকে জানালে আমরা সংবিধান অনুযায়ী যে সময়ের মধ্যে করা প্রয়োজন সে ব্যবস্থা গ্রহন করবো। সেটা নির্ধারিত সময়ের পরে যাবে না। নির্বাচনের তারিখ পরিবর্তন হতে পারে, নির্বাচনে মনোনয়ন প্রত্র দাখিলের তারিখ পরিবর্তন হতে পারে। তবে সেটা সংবিধানের মধ্যে থেকেই করতে হবে। সাংবাদিকদের প্রশ্নে জবাবে তিনি বলেন, আমরা নির্বাচনের তারিখ পেছাবো না, এটাই ঠিক থাকবে । যদি তারা নির্বাচনে আসার ইচ্ছা পোষন করে তাহলে আমরা পুঃনবিবেচনা করবো। তাছাড়া কোন পরিবর্তন হবে না। আমাদের যে বার্তা তা হলো সুষ্ট, সুন্দর, ও নিরপেক্ষ নির্বাচন করা। যেখানে জনগন তাদের ভোটাধিকার প্রয়োগ করবে এবং যাকে খুশি তাকে ভোট দিবে। নির্বাচন অবাধ সুষ্ঠ ও শান্তিপূর্ন ভোট কেন্দ্র ভোটাররা দেখবে তখন ভোটাররা অবশ্যই উৎসাহিত হবে। এ ছাড়া ও আমাদের যারা রাজনৈতিক নেতৃবৃন্দ যারা প্রার্থী হিসাবে নির্বাচনে অংশ গ্রহন করবেন তাদের প্রতি আহবান থাকবে সমর্থকদের ও ভোটারদের কেন্দ্রে এসে যাতে ভোট দেয়। সে ব্যাপারে তারা ভোটারদের উৎসাহিত করবেন। স্পষ্ট নির্বাচন কমিশন থেকে জেলা রিটানিং কর্মকর্তা, পুলিশ সুপারসহ বিভিন্ন কর্মকর্তাদের সিগনাল দেওয়া হয়েছে কোন ভাবেই যেন কোন ভোটারকে তার অমতে জোর পূর্বক ভোট নিতে না পারে। দেশী বিদেশী পর্যবেক্ষকরা আমাদের সংবিধান অনুযায়ী তাদের দায়িত্ব পালন করবে। পাশাপাশি নির্বাচন কমিশসেনর উপর দেশী বিদেশী কোন চাপ নেই। তবে তাদের বক্তব্য একটাই নির্বাচনে কি প্রস্তুতি নিয়েছেন। আমরা বলেছি নির্বাচনে এ প্রস্তুতি নিয়েছি। তারা শুধু তথ্য জানতে যায়। অন্য কিছু না। তারাও আশা করে বাংলাদেশে একটি সুষ্ঠু, সুন্দর নির্বাচন অনুষ্ঠিত হউক।গত মঙ্গলবার বিকেলে শরীয়তপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে তিনি এ কথা বলেছেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com