• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বিগত সরকারের আমলে চিকিৎসা সেবা অনেক পিছিয়ে দিয়েছে

প্রকাশ: শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬ ১০:৩৬
আপডেট: শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬ ১০:৩৬

963330 5

বিগত সরকারের আমলে চিকিৎসা সেবা অনেক পিছিয়ে দিয়েছে

পঞ্চগড় প্রতিনিধি
ছবি প্রতিনিধি
একটা বিষয় স্বীকার করতে দ্বিধা করছি না, চিকিৎসা সেবা বিগত বছরে বা বিগত সরকারের আমলে আমাদেরকে অনেক বেশি পিছিয়ে দিয়েছে বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।

শুক্রবার (২৭ মার্চ) দুপুরে পঞ্চগড়ের বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী জানান, সকাল ১০টার পর তিনি নিজে হাসপাতালে উপস্থিত হয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা, ড্রেনেজ ব্যবস্থা, ভবনের অবকাঠামোসহ প্রতিটি ওয়ার্ড ঘুরে দেখেন। এ সময় হাসপাতালের বাস্তব চিত্র দেখে তিনি উদ্বেগ প্রকাশ করেন।

তিনি বলেন, ‘বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি বর্তমানে ৫০ শয্যাবিশিষ্ট হলেও প্রতিদিন রোগীর চাপ অনেক বেশি। শুক্রবার দিনেও এখানে ভর্তি ছিলেন ৬৩ জন রোগী। ফলে অতিরিক্ত ১৩ জনকে মেঝেতে থাকতে হচ্ছে। শনিবার থেকে রোগীর সংখ্যা আরও বাড়ে এবং অনেক সময় তা ৭০ থেকে ৯০ জন পর্যন্ত পৌঁছে যায়।’

প্রতিমন্ত্রী বলেন, এ অবস্থায় বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে দ্রুত ১০০ শয্যায় উন্নীত করা অত্যন্ত জরুরি।

পরিদর্শনকালে হাসপাতালের ড্রেনেজ ও পরিচ্ছন্নতা ব্যবস্থার দুরবস্থার কথাও উল্লেখ করে তিনি বলেন, ‘হাসপাতালের ময়লা ও ব্যবহৃত চিকিৎসা সামগ্রী আরও সুশৃঙ্খলভাবে সংরক্ষণ ও ব্যবস্থাপনার প্রয়োজন রয়েছে।’

এ ছাড়া হাসপাতালের অন্যতম বড় সমস্যা হিসেবে পর্যাপ্ত চিকিৎসক ও জরুরি চিকিৎসা যন্ত্রপাতির ঘাটতির কথা তুলে ধরেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, ‘দ্রুত সময়ের মধ্যে অন্তত কয়েকজন কনসালটেন্ট ও মেডিকেল অফিসার নিয়োগ দেওয়ার উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি প্রয়োজনীয় মেডিকেল ইকুইপমেন্ট দ্রুত সরবরাহের ব্যবস্থা করা হবে।’

তিনি আরও বলেন, ‘এ বিষয়ে ঢাকায় গিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে দ্রুত সমাধানের চেষ্টা করা হবে।’

প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, ‘বিএনপি সরকার মানুষের মৌলিক সেবা নিশ্চিত করতে চায়। নদী-খাল খননের পাশাপাশি স্বাস্থ্যসেবাকে অগ্রাধিকার দেওয়া হবে।’

তিনি জানান, নাগরিকদের স্বাস্থ্যসেবা সহজ করতে একটি বিশেষ কার্ড চালুর পরিকল্পনা রয়েছে, যার মাধ্যমে একজন মানুষ দেশের যেকোনো জায়গায় প্রয়োজনীয় চিকিৎসাসেবা গ্রহণ করতে পারবে।

এ সময় হাসপাতালের পরিচ্ছন্ন কর্মীর সংকটের কথাও তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, ‘ছোট ছোট সমস্যা হলেও এসব দ্রুত সমাধান করা জরুরি।’


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com