• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বিচারপতির কথার পর সরকারের লজ্জা থাকলে অবিলম্বে পদত্যাগ করা উচিত’

প্রকাশ: বুধবার, ১১ অক্টোবর, ২০২৩ ৬:৫৪
আপডেট: বুধবার, ১১ অক্টোবর, ২০২৩ ৬:৫৪

B3CB8C84 501B 4707 BE28 A8257CA0407E

বিচারপতির কথার পর সরকারের লজ্জা থাকলে অবিলম্বে পদত্যাগ করা উচিত’

বরিশাল প্রতিনিধি
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন অপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তিসহ উন্নত চিকিৎসার জন্য বিদেশে প্রেরণের দাবিতে অবস্থান কর্মসূচি ও সমাবেশ করেছে ইউনাইটেড ল’ইয়ার্স ফ্রন্ট বরিশাল জেলা শাখা।

বুধবার (১১ অক্টোবর) বেলা ১টায় প্রচণ্ড রোদ মাথায় নিয়ে বরিশাল ঐতিহ্যবাহী আইনজীবী সমিতির সম্মুখে এক কর্মসূচি পালন করে।

বরিশাল আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও সিনিয়র আইনজীবী অ্যাড. আলী আহম্মেদের সভাপতিতে ও বরিশাল আইনজীবী ফোরামের সিনিয়র যুগ্ম সম্পাদক অ্যাড. আজাদ হোসাইনের সঞ্চলনায় অবস্থান কর্মসূচিতে বক্তরা বলেন, আজ দেশের বিচারপতি সরকারি আইনজীবীদের লক্ষ করে যখন বলে আপনারা দেশটাকে জাহান্নাম বানিয়েছেন এই কথার পর সরকারের যদি লজ্জা থাকে তাহলে অবিলম্বে দেশবাসীর স্বার্থে পদত্যাগ করে নির্দলীয় সরকারে অধীনে নির্বাচন দেওয়াসহ দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তি দিয়ে বিদেশে চিকিৎসার ব্যবস্থা করে জাতির কাছ থেকে পাপ মোছন করেন।

এ সময় তারা আরো বলেন, ‘যদি বেগম খালেদা জিয়ার চিকিৎসার অভাবে কিছু হয় তাহলে এই অবৈধ সরকার শেখ হাসিনাসহ আওয়ামী লীগকে দায়ভার বহন করতে হবে জাতীর কাছে।’

এখানে আরো বক্তব্য রাখেন বরিশাল জাতীয়তাবী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাড. মহসিন মন্টু, সাধারণ সম্পাদক অ্যাড. আবুল কালাম আজাদ, সহ-সভাপতি অ্যাড. নাজিম উদ্দিন পান্না, অ্যাড. শহীদ হোসেন, অ্যাড. এনায়েত হোসেন বাচ্চু, অ্যাড. আলী হায়দার বাবুল, অ্যাড. ও জেলা যুবদল সাংগঠনিক সম্পাদক হাফিজ আহমেদ বাবলু, যুগ্ম সম্পাদক অ্যাড. তছলিম উদ্দিন, অ্যাড. অসিম কুমার বাড়ৈ, মির্জা রিয়াজ হোসেন, অ্যাড. আবুল কালাম আজাদ (ইমন), অ্যাড. হুমাউন কবীর মাসুদ, অ্যাড. আব্দুর রসিদ খান (সাবেক) এমপি, অ্যাড. সালাউদ্দিন মাসুম, এ সময় আরও উপস্থিত ছিলেন অ্যাড. আনিসুর রহমান, অ্যাড. সরোয়ার হোসেনসহ জাতীয়তবাদী আইনজীবী ফোরামের বিভিন্ন সদস্য।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com