• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বিয়ের তিনদিন পর নববধূর মরদেহ উদ্ধার, স্বামী আটক

প্রকাশ: সোমবার, ১০ মার্চ, ২০২৫ ১১:০২
আপডেট: সোমবার, ১০ মার্চ, ২০২৫ ১১:০২

96000086

বিয়ের তিনদিন পর নববধূর মরদেহ উদ্ধার, স্বামী আটক

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় বিয়ের তিন দিনের মাথায় স্বামীর বাড়ি থেকে তানিয়া আক্তার (১৯) নামে এক নববধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার (৯ মার্চ) দিবাগত রাত ৩ টার দিকে উপজেলার পুনট্টি ইউনিয়নের দক্ষিণ হযরতপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত তানিয়া আক্তার পার্বতীপুর উপজেলার কুড়িয়াইল গ্রামের আবু তালেবের মেয়ে।

নিহতের পরিবারের সঙ্গে কথা বলে জানা যায়, গত বৃহস্পতিবার দিবাগত রাতে দুই পরিবারের আলোচনার মাধ্যমে তানিয়া আক্তারের সঙ্গে পাশের উপজেলার দক্ষিণ হযরতপুর গ্রামের মো. আব্দুর রহিমের সঙ্গে বিয়ে হয়। শনিবার রাতে আব্দুর রহিমের বাড়ি থেকে তানিয়াকে নিজ বাড়িতে আনা হয়। রবিবার তানিয়াকে নিতে আব্দুর রহিমের বাড়ি থেকে লোকজন আসেন। খাওয়া-দাওয়া শেষে তারা নতুন বউকে নিয়ে সন্ধ্যার আগে চলে যান। পরে রাত ৩ টার দিকে পরিবারের সদস্যরা জানতে পারেন জামাই রহিম মেয়েকে মুখ চেপে শ্বাসরোধ করে মেরে ফেলেছে।

চিরিরবন্দর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল ওদুদ বলেন, আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে ঘাতক স্বামীকে আটক করি। আমরা প্রাথমিকভাবে জানতে পারি স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্যের জেরে মুখ চেপে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।

নিহতের পরিবারের সদস্যরা একটি হত্যা মামলা দায়ের করেছেন। আসামিকে কোর্টে চালান করা হয়েছে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com