• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বৃষ্টি উপেক্ষা করে ফেনীতে শিক্ষার্থীদের গণমিছিল

প্রকাশ: শুক্রবার, ২ আগস্ট, ২০২৪ ৪:২২
আপডেট: শুক্রবার, ২ আগস্ট, ২০২৪ ৪:২২

966665

বৃষ্টি উপেক্ষা করে ফেনীতে শিক্ষার্থীদের গণমিছিল

ফেনী প্রতিনিধি

সাম্প্রতিক সময়ে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে ব্যাপক সহিংসতায় শিক্ষার্থী-জনতাকে হত্যার প্রতিবাদ ও ৯ দফা দাবি বাস্তবায়নে সড়ক অবরোধ করে বৃষ্টিতে ভিজে গণমিছিল করেছেন ফেনীর শিক্ষার্থীরা।

শুক্রবার (২ আগস্ট) জুমার নামাজের পর শহরের জহিরিয়া মসজিদের সামনে থেকে এ গণমিছিল শুরু হয়।

এ সময় শিক্ষার্থীদের ‘আমার ভাই মরলো কেন, প্রশাসন জবাব চাই,’‘তুমি নও আমি নই, রাজাকার রাজাকার’, ‘কোটা না মেধা, মেধা মেধা’,‘মুক্তিযুদ্ধের চেতনা, রাষ্ট্র করোর বাপের না’, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে’ ইত্যাদি স্লোগান দেন।

সরেজমিনে দেখা যায়, ‘প্রার্থনা ও ছাত্র জনতার গণমিছিল’ কর্মসূচির অংশ হিসেবে জুমার নামাজের পর শহরের জহিরিয়া মসজিদ থেকে বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। মিছিলটি ইসলামপুর রোড হয়ে খেজুর চত্বরে আসলে তারা সড়কে বসে অবস্থান নেন। এ সময় পুলিশকে লক্ষ্য করে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দেন তারা। প্রায় ৩০ মিনিট সেখানে অবস্থান করে মোনাজাত করা হয়। পরে আবারও মিছিল নিয়ে শহীদ শহিদুল্লাহ কায়সার সড়কে যান শিক্ষার্থীরা।

তাজিম নামে আন্দোলনকারী এক শিক্ষার্থী বলেন, যৌক্তিক দাবির আন্দোলনে আমাদের ভাই-বোন ও সাধারণ মানুষের ওপর যে ন্যাক্কারজনক হামলা চালিয়ে হত্যা করছে এসবের প্রতিবাদের ভাষা নেই। দ্রুত মিথ্যা মামলা প্রত্যাহার করে গ্রেফতারকৃতদের মুক্তি দিতে হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের এ আন্দোলন চলবে।

এদিকে গণমিছিল ঘিরে শহরের জহিরিয়া মসজিদ, ইসলামপুর রোড ও ট্রাংক রোডে পুলিশের সতর্ক অবস্থান লক্ষ্য করা গেছে।

প্রসঙ্গত, শুক্রবার সারা দেশের মসজিদে মসজিদে জুমার নামাজের পর দোয়া-কবর জিয়ারত, মন্দির, গির্জাসহ সব প্রার্থনালয়ে প্রার্থনা এবং জুমার নামাজের শেষে ছাত্র-জনতার গণমিছিলের ঘোষণা করে কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com