• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে পাবনায় সংবাদ সম্মেলন

প্রকাশ: মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০২৩ ৫:৫৪
আপডেট: মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০২৩ ৫:৫৪

C47C0E28 808A 41A7 8227 CFB64B2E5811

বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে পাবনায় সংবাদ সম্মেলন

পাবনা প্রতিনিধি

বিএনপির চেয়ারম্যানপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে ও তার উপদেষ্টা পাবনা জেলা বিনএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে দেয়া রায়ের প্রতিবাদে পাবনায় সংবাদ সম্মেলন করা হয়েছে। মঙ্গলবার (১০ অক্টোবর) দুপুরে পাবনা প্রেসক্লাব অডিটোরিয়ামে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পাবনা জেলা বিএনপির সদস্য সচিব এড. মাসুদ খন্দকার।

নাশকতার মামলায় গতকাল বিএনপি নেতা হাবিবকে চার বছরের কারাদণ্ড দেয়া রায়কে ফরমায়েশি রায় বলে সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়।

সংবাদ সম্মলনে বলা হয়, বিরোধীমত দমন করতে সরকার এমন প্রতিহিংসামূলক মামলা দিচ্ছেন এবং বিচার বিভাগকে দিয়ে ফরমায়েশি রায় দেয়াচ্ছেন। গত ১৪ বছরে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে লক্ষাধিক মামলা দিয়ে হয়রানি করা হয়েছে। এখন বিএনপি নেতা হাবিবকে নির্বাচনে অযোগ্য বিবেচিত করতেই তাকে ৪ বছর কারাদণ্ড দেয়ার এ ঘৃণ্য রায় দেয়ানো হয়েছে। এর প্রতিবাদে জেলা বিএনপি ঘোষিত বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভাসহ আগামী ৭ দিনব্যাপী নানা কর্মসূচি পালিত হবে। এছাড়া বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তিও দাবি করা হয় সংবাদ সম্মেলনে।

এ সময় জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুস সামাদ খান মন্টু, যুগ্ম আহ্বায়ক শেখ আবু ওবায়দা তুহিন, নুর মোহাম্মদ মাসুম বগা, সাবেক সাংগঠনিক সম্পাদক মাহমুদন্নবী স্বপনসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, আট বছর আগে রাজধানীর ভাটারা থানায় করা নাশকতার মামলায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, দলটির ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী-৪ আসনের সাবেক সংসদ সদস্য মো. শাহজাহান, কুষ্টিয়া-২ আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আহসান হাবিব লিংকনসহ ১৫ জনের চার বছরের কারাদণ্ডের দেন আদালত। গতকাল (৯ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিম এ রায় দেন।

রায়ে পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে দুই বছর কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানার আদেশ দেন আদালত। জরিমানা অনাদায়ে তাদের আরও এক মাসের কারাভোগ করতে হবে। এছাড়া অগ্নিসংযোগ করে ক্ষতি সাধনের অভিযোগে আরও দুই বছরের কারাদণ্ড, পাঁচ হাজার টাকা জরিমানার আদেশ দেওয়া হয়। জরিমানা অনাদায়ে তাদের আরও এক মাসের কারাভোগ করতে হবে। দুই ধারার সাজা এক সঙ্গে চলবে বলে রায়ে উল্লেখ করেন বিচারক।



সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com