• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বৈরি আবহাওয়া উপেক্ষা করে সাতক্ষীরা উদযাপিত হচ্ছে ঈদ

প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ জুন, ২০২৩ ১:৫৩
আপডেট: বৃহস্পতিবার, ২৯ জুন, ২০২৩ ১:৫৩

9855545

বৈরি আবহাওয়া উপেক্ষা করে সাতক্ষীরা উদযাপিত হচ্ছে ঈদ

সাতক্ষীরা প্রতিনিধি

বৈরি আবহাওয়া উপেক্ষা করে ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে মুসলিম উম্মাহর শান্তি কামনার মধ্য দিয়ে সারাদেশের ন্যায় সাতক্ষীরাতে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হচ্ছে। যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের আমেজে বৃহস্পতিবার (২৯ জুন) সকাল সাড়ে ৭টায় সাতক্ষীরা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদ-উল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়। জামাত পরিচালনা করেন হাফেজ মাওলানা জালাল উদ্দীন। সকাল ৮টায় একইস্থানে ঈদের দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয়। নামাজ শেষে পশু কোরবানি শুরু করেন ধর্ম প্রাণ মুসুল্লিরা।

নামাজের পূর্বে বক্তব্যে সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির বলেন, ‘আমরা আজকে ত্যাগের মহিমা নিয়ে এখানে একত্রিত হয়েছি। এ দিনটি ত্যাগের দিন। ত্যাগের যে মহিমা আমাদের স্পর্শ করে আমরা যেন সারা জীবন সেটি ধারণ করতে পারি।

তিনি আরও বলেন, কোরবানির পর যে বর্জ্য থাকে সেটি সেখানে সেখানে না ফেলার জন্য অনুরোধ জানান। জামাত শেষে বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, সুখ ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে প্রশাসনের পক্ষ থেকে নেয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা।

কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে জামাতে অংশ নেন কেন্দ্রীয় ঈদগাহ কমিটির সাধারণ সম্পাদক সৈয়দ নাজমুল হক বকুলসহ রাজনীতিবিদ, কূটনীতিক, সরকারি ঊচ্চপদস্থ কর্মকর্তাসহ সাধারণ মানুষ। এছাড়া শহরের বাইরে বিভিন্ন স্থানেও ঈদের জামাত শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত হয় পবিত্র ঈদ উল আযহার জামাত।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com