• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ব্রাহ্মণবাড়িয়ার সংসদীয় আসনের প্রার্থীর স্বজনেরা ভোটের মাঠে সক্রিয়

প্রকাশ: সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬ ৩:০০
আপডেট: সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬ ৩:০০

965820 1

ব্রাহ্মণবাড়িয়ার সংসদীয় আসনের প্রার্থীর স্বজনেরা ভোটের মাঠে সক্রিয়

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়া জেলার ছয়টি সংসদীয় আসনের প্রার্থীর স্বজনেরা ভোটের মাঠে সক্রিয় ভূমিকা পালন করেছেন।

ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে তাঁর স্বজনেরা ভোট চেয়ে সরাসরি মাঠে নেমেছেন।

মেহনীভ রহমান মুনিয়া নির্বাচনী সমাবেশে বলেন, আমার বাবা আপনাদের অনেক ভালোবাসেন। ১২ তারিখ কষ্ট করে গিয়ে ধানের শীষে একটি ভোট দেবেন। অন্যদিকে আশফাক জামিল রহমান বলেন, আমার শ্বশুর দেশপ্রেমিক ও সততার দৃষ্টান্ত, তাঁকে ধানের শীষে জয়যুক্ত করতে ভোট দিন।

ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে খালেদ হোসেন মাহবুবের স্ত্রী, মাহফুজা আক্তার মিতা ও ছেলে ইসরাদ হোসেন মাহবুব নির্বাচনী সভা ও গণসংযোগে অংশ নিচ্ছেন।

ব্রাহ্মণবাড়িয়া-১ আসনে স্বতন্ত্র প্রার্থী ইকবাল চৌধুরীর দুই মেয়ে ভিডিও বার্তার মাধ্যমে ভোটারদের কাছে বাবার স্বপ্ন বাস্তবায়নে সহযোগিতা চেয়েছেন।

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে বিএনপি জোটের প্রার্থী জুনায়েদ আল হাবিবের ছেলে ভোটের মাঠে ঘুরে জনসংযোগ করছেন।

একই আসনের জামায়াত জোটের প্রার্থী আশরাফ উদ্দীন মাহদীর বাবা ও অন্যান্য প্রার্থীর ভাই-বোনেরা উৎসাহিত হয়ে নির্বাচনী প্রচারণায় অংশ নিচ্ছেন। প্রবাসী স্বজনেরাও মাঠে এসে ভোট প্রার্থনায় অংশ নিয়েছেন। স্বজনদের সরাসরি অংশগ্রহণ নির্বাচনী পরিবেশে উচ্ছ্বাস এবং উৎসাহের এক নতুন মাত্রা যোগ করেছে। এছাড়া আরো একাধিক প্রার্থীর স্বজনেরা ভোটের মাঠে জোরেশোরে রয়েছেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com