• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ভারতে পাচারের শিকার ৯ নারীকে ফেরত দিল ভারতীয় পুলিশ

প্রকাশ: শুক্রবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৩ ৩:২০
আপডেট: শুক্রবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৩ ৩:২০

966636985

ভারতে পাচারের শিকার ৯ নারীকে ফেরত দিল ভারতীয় পুলিশ

ভালো কাজের প্রলোভনে ভারতে পাচারের শিকার নয় বাংলাদেশি নারীকে বিভিন্ন মেয়াদে সাজাভোগ শেষে দেশে ফিরেছেন। বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছেন তারা। ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে তাদের হস্তান্তর করেন।

ফেরত আসা বাংলাদেশি নারীরা হলেন, আখিঁ খাতুন, প্রিয়া দাস, রিয়া বিশ্বাস, শান্তি রানী দাস, মিঠু বেগম, সোনিয়া আক্তার, শিরিনা আক্তার, বিথি খাতুন ও বানু খাতুন। এদের বাড়ি যশোর, নড়াইল, ঢাকা, সাতক্ষীরা ও পটুয়াখালী জেলার বিভিন্ন এলাকায়।

ফিরে আসা সোনিয়া আক্তার বলেন, ‘আমরা দালালদের মাধ্যমে বিভিন্ন সীমান্ত পথে ভালো কাজের আশায় ভারতে পাড়ি জমাই। এরপর ভারতের হায়দারাবাদে বাসাবাড়িতে কাজ করার সময় ভারতীয় পুলিশের হাতে আটক হই। এসময় অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় পুলিশ তাদের আটক করে জেলে পাঠায়। পরে আইনি সহয়তা দিতে ভারতীয় প্রজ্বালা সেল্টার হোম নামের একটি মানবাধিকার সংস্থা তাদের আদালত থেকে ছাড়িয়ে নিজেদের হেফাজতে নেয়। ওই শেল্টার হোম থেকে আজ দেশে ফিরেছি।’

বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, ‘ভারত সরকারের বিশেষ ট্রাভেল পারমিটে ফেরত আসা বাংলাদেশি নারীদের ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। সেখান থেকে এনজিও সংস্থা জাস্টিস অ্যান্ড কেয়ার ছয় জনকে এবং মহিলা আইনজীবি সমিতি তিন জনকে গ্রহন করে তাদের পরিবারের কাছে হস্তান্তর করবে।’

যশোর জাস্টিস অ্যান্ড কেয়ারের সিনিয়র প্রোগ্রাম অফিসার মুহিত হোসেন বলেন, ‘ফেরত আসাদের যশোর জাস্টিস অ্যান্ড কেয়ার ছয় জন ও মহিলা আইনজীবি সমিতি তিন জনকে নিজস্ব শেল্টারহোমে রাখবেন। এরপর পরিবারের সঙ্গে যোগাযোগ করে তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।’


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com