• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ভালুকায় অটোরিকশার ব্যাটারি চার্জ দিতে গিয়ে চালকের মৃত্যু

প্রকাশ: রবিবার, ৬ অক্টোবর, ২০২৪ ৬:০৫
আপডেট: রবিবার, ৬ অক্টোবর, ২০২৪ ৬:০৫

96586969

ভালুকায় অটোরিকশার ব্যাটারি চার্জ দিতে গিয়ে চালকের মৃত্যু

রফিকুল ইসলাম রফিক, বিশেষ প্রতিনিধি
ময়মনসিংহের ভালুকায় ব্যাটারিচালিত-অটোরিকশার ব্যাটারি চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আমান উল্ল্যাহ আমান (৩৫) নামে এক অটোরিকশাচালকের মৃত্যু হয়েছে।
রোববার (৬ অক্টোবর) দুপুরে দিকে উপজেলার গোয়ারী গ্রামের কুচালিয়ারটেক পাড়ায় এ ঘটনা ঘটে।
আমান উল্ল্যাহ কুচালিয়ারটেক পাড়ায় উসমান গনির ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বাড়িতে নিজের অটোরিকশায় চার্জ করতে যান আমান। এ সময় তিনি বিদ্যুস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। তাকে বাঁচাতে গিয়ে তার মা হাফিজা খাতুনও আহত হন। আশঙ্কাজনক অবস্থায় আমানকে উদ্ধার করে ভালুকা সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: শামছুল হোসাইন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com