• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ভালুকায় ছেলেকে পিটানোর ঘটনায় বাবার মৃত্যু

প্রকাশ: শুক্রবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৩ ২:৫৩
আপডেট: শুক্রবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৩ ২:৫৩

9666325 13

ভালুকায় ছেলেকে পিটানোর ঘটনায় বাবার মৃত্যু

ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ী ইউনিয়নে ছেলেকে পিটানোর খবর শুনে একদিনের ব্যবধানে বাবার মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) বিকালে ছেলেকে পেটানোর ঘটনার খবর শুনে মৃত্যুর কোলে ঢলে পড়েন বলে অভিযোগ করেন ভুক্তভোগীর পরিবার।

বুধবার (২২ ফেব্রুয়ারি) রাতে পূর্বের ফেসবুক কমেন্টকে কেন্দ্র করে মারপিটের ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী।

অভিযোগ সূত্রে জানা যায়, স্থানীয় সংসদ ও উপজেলা পরিষদের চেয়ারম্যানকে নিয়ে কটুক্তির প্রতিবাদ করায় তাঁতি লীগের হবিরবাড়ী ইউনিয়নের সাবেক আহ্বায়ক বর্তমান যুবলীগ নেতা মেহেদী হাসান মানিককে মারাত্মক আহত করেছে ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক হানিফ মাহমুদ নিপুণ। ফেসবুকের এক কমেন্টকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী জানায়, ভালুকার হবিরবাড়ী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক হানিফ মাহমুদ নিপুণ লোকজন নিয়ে জোরপূর্বক আল-মদিনা কমপ্লেক্সের পাশে তাঁর নিজস্ব অফিসে নিয়ে দরজা বন্ধ করে লোহার রড দিয়ে পিটিয়ে মারাত্মক আহত করেন।

পরে স্থানীয়রা তাঁকে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে ভর্তি করেন। আঘাতে মানিকের বাম পায়ের হাড় ভেঙ্গে গেছে।

এ ঘটনায় ভালুকা মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন ভুক্তভোগী। ছেলেকে পেটানোর ঘটনার খবর শুনে মৃত্যুর কোলে ঢলে পড়েন মানিকের বাবা।

ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামাল হোসেন জানান, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com