• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ভালুকায় বিএনপি নেতার বিরুদ্ধে ‘বাজার ইজারা’ লিখে নেওয়াসহ বিতর্কিত কর্মকান্ডের অভিযোগ

প্রকাশ: বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪ ৭:১০
আপডেট: বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪ ৭:১০

9888852 2

ভালুকায় বিএনপি নেতার বিরুদ্ধে ‘বাজার ইজারা’ লিখে নেওয়াসহ বিতর্কিত কর্মকান্ডের অভিযোগ

আনিসুর রহমান ফারুক, ময়মনসিংহ :

ময়মনসিংহের ভালুকা উপজেলা বিএনপির সদস্য মিজানুর রহমানের বিরুদ্ধে কাচিনা বাজারের ইজারা এক আওয়ামীলীগ নেতার কাছ থেকে লিখে নেওয়ার অভিযোগ উঠেছে। এনিয়ে মিশ্রপ্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে দলীয় পরিমন্ডলে।

ভুক্তভোগী সূত্র জানায়, বিগত ৫ আগষ্ট ছাত্র জনতার আন্দোলনে সরকার পরিবর্তনের পর উপজেলার কাচিনা বাজারের ইজারা জোরপূর্বক প্রকৃত ইজারাদার ও আওয়ামীলীগ নেতা শফিকুল ইসলাম ফকিরের কাছ থেকে তিনশ টাকার ননজুডিশিয়াল স্ট্যাম্পে লিখে নেন বাবুল সরকার। তিনি উপজেলা বিএনপির সদস্য মিজানুর রহমান মিজানের রাজনৈতিক অনুসারি। এছাড়াও বিএনপি নেতা মিজানের বিরুদ্ধে স্থানীয় একাধিক ব্যবসায়ি ও শিক্ষা প্রতিষ্ঠানে চাঁদাবাজী অভিযোগ রয়েছে।
স্থানীয় কাচিনা গতিয়ার বাজার এলাকার বাসিন্দা মো: মনির জানান, আমাদের রেকর্ডী জমিতে বন কর্মকর্তাদের ম্যানেজ করে জোরপূর্বক গাছ লাগাতে এসেছিল বিএনপি নেতা মিজান।

এ ঘটনায় ভুক্তভোগীরা বিক্ষোভ মিছিল করে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি প্রদান করেছেন।

স্থানীয় একাধিক বিএনপি নেতা জানান, মিজানুর রহমানের বিরুদ্ধে ইজারা লিখে নেওয়াসহ অসংখ্য বিতর্কিত কর্মকান্ডের অভিযোগ রয়েছে। এতে দলের ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে।

জানতে চাইলে উপজেলা বিএনপির এক শীর্ষ নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ইজারা লিখে নেওয়ার ঘটনাটি শুনেছি। এছাড়াও তাঁর বিরুদ্ধে বিতর্কিত কর্মকান্ডের অভিযোগ রয়েছে। এসব কারণে এর আগে তিনি দল থেকে বহিস্কার হয়েছিলেন।

এসব বিষয়ে জানতে চাইলে উপজেলা বিএনপির সদস্য মিজানুর রহমান বলেন, ইজারা লিখে নেওয়ার ঘটনাটি আমিও শুনেছি। মূলত ইজারাদার শফিক ফকির ৫ আগস্টের পর তাঁর আত্মীয় বাবুল সরকারকে বাজারের ইজারা লিখে দিয়েছে, সেও বিএনপি করে। এতে আমি জড়িত নই। আর গাতিয়ার বাজার এলাকায় গাছ লাগাতে গিয়েছিল প্রশাসন। তখন সেখানে আমি এলাকাবাসির পক্ষে কথা বলেছি। এতে কেউ অখুশি হতে পারে। তিনি আরও বলেন, ২০১১ সালে আমাকে ব্যক্তি আক্রোশে দলীয় গ্রুপিংয়ে দল থেকে বহিস্কার করা হয়েছিল, এটা ছিল ষড়যন্ত্র। এখন আমি উপজেলা বিএনপির সদস্য হিসাবে দায়িত্ব পালন করছি।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com