• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ভালুকায় মানববন্ধন,১০ম গ্রেড দাবী নয় অধিকার

প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪ ৯:৪০
আপডেট: বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪ ৯:৪০

96663696 8

ভালুকায় মানববন্ধন,১০ম গ্রেড দাবী নয় অধিকার

মোঃ রফিকুল ইসলাম রফিক,বিশেষ প্রতিনিধি:
১০ম গ্রেড প্রাপ্তি দাবী নয় অধিকার উল্লেখ করে বৃষ্টি মাথায় নিয়ে রাস্তায় মানববন্ধন করেছেন কয়েক শতাধিক সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। বিকেলে ময়মনসিংহের ভালুকায় উপজেলা পরিষদের সামনে শত শত শিক্ষক জমায়েত হয়ে এ মানববন্ধনে অংশ নেন। এ সময় সমাবেশে বক্তারা বলেন,প্রাথমিক বিদ্যালয়ে বর্তমানে শিক্ষকতা করেন দেশের বিভিন্ন পাবলিক বিদ্যালয় থেকে বের হওয়া শিক্ষার্থীরা। এক সময়ে প্রাথমিক বিদ্যালয়ে এসএসসি পাশ করা শিক্ষক থাকলেও এখন সে চিত্র নেই। অনার্স ,মাষ্টার্স ডিগ্রিধারী ছেলেমেয়েরা এখন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক।মাষ্টার্স পাস করা একজন ছাত্র যখন ১৩তম গ্রেডে চাকুরী করে এটা জাতির জন্য লজ্জা। এর ফলে মেধাবীরা শিক্ষকতা পেশায় আসতে চায় না। বক্তাগন বলেন,দেশে বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে বর্তমান অর্ন্তবর্তি সরকার প্রতিষ্ঠা হয়েছে। সকল ক্ষেত্রে বৈষম্য নিরসন করা হচ্ছে।

96666639 1

এর চেয়ে বড় বৈষম্য আর কি হতে পারে। বক্তাগন দাবী করেন একই যোগ্যতায় উপসহকারী কৃষি কর্মকর্তা,ইউপি সচিব,পুলিশের সাব-ইন্সপেক্টরসহ সরকারের বিভিন্ন দফতরে চাকুরীরতরা ১০ম গ্রেডে চাকুরী করে আসছে তাহলে শিক্ষকরা নয় কেন। এক দেশে দুই নীতি চলতে পারে না। তাই বলতে চাই ১০গ্রেড প্রাপ্তি আমাদের দাবী নয় অধিকার। বিগত সরকারের সমালোচনা করে বক্তাগন বলেন ফিনলেন্ড থেকে নতুন কারিকুলাম আনলেন কিন্তু সে দেশের শিক্ষকদের বেতন ভাতা কত সেটা জেনে আসলেন না। শিক্ষকরা জাতির কারিগর তারা নিজেরাই যদি ব্যাক্তিগত হতাশায় ভুগে তাহলে ছাত্রদের শিখাবে কিভাবে। বক্তাগন মেধাবীদের শিক্ষকতা পেশায় উৎসাহি করতে অবিলম্বে ১০গ্রেড বাস্তবায়নের দাবী জানান।

9666396 27

সমাবেশে বক্তব্য রাখেন জেলা শিক্ষক সমিতির সাধারন সম্পাদক আশরাফিয়া খাতুন,উপজেলা শিক্ষক সমিতি নেতা গোলাম ফারুক,জসিম উদ্দিন,আফতাব উদ্দিন,মিজানুর রহমান,রমজান আলী, হাবিবুর রহমান সবুজ,মিজানুর রহমান,হাফিজুর রহমান খান,আনোয়ারুল হক দিলীপ প্রমুখ। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে শিক্ষা উপদেষ্টার নিকট স্মারকলিপি প্রদান করেন শিক্ষকরা।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com