• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ভালুকায় রাস্তার পাশ থেকে কৃষকের মরদেহ উদ্ধার

প্রকাশ: রবিবার, ২০ অক্টোবর, ২০২৪ ৪:৫০
আপডেট: রবিবার, ২০ অক্টোবর, ২০২৪ ৪:৫০

96669696 7

ভালুকায় রাস্তার পাশ থেকে কৃষকের মরদেহ উদ্ধার

মোঃ রফিকুল ইসলাম রফিক,বিশেষ প্রতিনিধি
ময়মনসিংহের ভালুকায় রাস্তার ধারে ঝোপের মধ্যে পড়ে থাকাবস্থায় কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।রোববার সকালে উপজেলার রাজৈ ইউনিয়নের সোহাল গ্রামে ঘটে এ ঘটনা।নিহতের নাম দুলাল মরল।সে একই গ্রামের মৃত হাফিজ উদ্দিনের ছেলে।

স্থানীয়রা জানায় , মরদেহটি সকালে রাস্তার পাশের্^ পড়ে থাকতে দেখে তারা পুলিশকে খবর দেয়। স্বজনরা জানায় স্থানীয় বাজারে যাওয়ার উদ্যেশ্যে শনিবার বিকেলে বাড়ী থেকে বের হয়ে রাতে ফিরেনি।পরিবারের লোকজন রাতে অনেক খুজাখোজি করেও পায়নি। সকালে এলাকার লোকজন তার সন্ধান দেয়।স্বজনদের দাবী তাঁকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে।

মৃত্যুর রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ।স্থানীয়রা প্রকৃত ঘটনার রহস্য জানতে চায়।তাদের দাবী এ ঘটনায় নিরপরাধ কোন মানুষ যেন হয়রানীর শিকার না হয়।দায়ীদের শাস্তি চায় এলাকার লোকজন।এ দিকে মরদেহ ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। ভারপ্রাপ্ত কর্মকর্তা শামছুল হূদা জানান,ময়সা তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলার প্রস্তুতি চলছে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com