• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ভোটকেন্দ্রে জন্ম নেওয়া কন্যাশিশুর নাম রাখা হলো ‘খালেদা’

প্রকাশ: রবিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬ ১১:৩৪
আপডেট: রবিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬ ১১:৩৪

96500004

ভোটকেন্দ্রে জন্ম নেওয়া কন্যাশিশুর নাম রাখা হলো ‘খালেদা’

জনতার আওয়াজ ডেস্ক
সংগৃহীত ছবি

সিরাজগঞ্জের রায়গঞ্জে ভোট দিতে এসে ভোটকেন্দ্রেই সন্তান প্রসব করেছিলেন এক নারী ভোটার। ভোটকেন্দ্রে জন্ম নেওয়া ওই কন্যাশিশুর নাম রাখা হয়েছে ‘খালেদা’। সদ্যোজাত এ সন্তানের নাম রেখেছেন তার বাবা শরীফুল ইসলাম ও মা আম্বিয়া খাতুন।

রবিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে সিরাজগঞ্জ জেলা প্রশাসক ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জেলা রিটার্নিং কর্মকর্তা আমিনুল ইসলাম প্রসূতি মা আম্বিয়া খাতুন ও নবজাতক শিশুকে ফুলেল শুভেচ্ছা জানান।

এসময় আম্বিয়া খাতুনের হাতে একটি বাঁধাই করা জন্মসনদ, সদ্যোজাত শিশুর যত্নের প্রয়োজনীয় সামগ্রী এবং নগদ অর্থ তুলে দেন জেলা প্রশাসক। ওই জন্মসনদে শিশুটির নাম দেওয়া হয়েছে ‘খালেদা’।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে সাংসারিক প্রয়োজনীয় কাজ শেষ করে সন্তানসম্ভবা আম্বিয়া খাতুন বেঙনাই সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে যান। নির্দিষ্ট লাইনে দাঁড়িয়ে ভোট প্রদান শেষে তীব্র প্রসববেদনা অনুভব করেন। উপস্থিত নারী ভোটাররা তাকে কেন্দ্রের একটি কক্ষে নিয়ে যান। সেখানে তিনি এক ফুটফুটে কন্যাসন্তান প্রসব করেন।

ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। পরে বিষয়টি রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ ন ম বজলুর রশীদের নজরে আসে। তিনি সিরাজগঞ্জ জেলা প্রশাসককে শিশুটির পাশে দাঁড়ানোর নির্দেশ দেন। এরই পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসক কর্মকর্তাদের নিয়ে প্রসূতি মা ও নবজাতকের খোঁজখবর নেন এবং উপহার সামগ্রী তুলে দেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com