• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ভোটারদের মধ্যে কোনো উৎসাহ নেই : জাপা প্রার্থী শফিকুল

প্রকাশ: সোমবার, ১২ জুন, ২০২৩ ৩:২৮
আপডেট: সোমবার, ১২ জুন, ২০২৩ ৩:২৮

966633

ভোটারদের মধ্যে কোনো উৎসাহ নেই : জাপা প্রার্থী শফিকুল

ডেস্ক নিউজ
বর্তমান সরকারের অধীনে নিরপেক্ষ ভোট সম্ভব নয় উল্লেখ করে খুলনা সিটি করপোরেশন নির্বাচনে জাতীয় পার্টির (জাপা) মেয়র প্রার্থী শফিকুল ইসলাম মধু বলেছেন, আগে যে নির্বাচন হয়েছে, সে নির্বাচনের ব্যথা মানুষের মনে এখনো আছে। সেই কারণে ভোটারদের মধ্যে কোনো উৎসাহ নেই।

সোমবার (১২ জুন) খুলনা কলেজিয়েট স্কুল কেন্দ্রে ভোটদানের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

শফিকুল ইসলাম বলেন, আমি নির্বাচন কমিশনকে বলেছিলাম, জাদুর এ বাক্স বাদ করেন। তারা শুনল না। এখন তারা এক ঘণ্টা ইভিএম চালাইতে পারতেছে না, বন্ধ হয়ে যাচ্ছে।

খুলনা সিটি করপোরেশন নির্বাচনে ২৮৯ ভোটকেন্দ্রে ১ হাজার ৭৩২টি ভোটকক্ষে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে ১৬১টি কেন্দ্রকে ‘গুরুত্বপূর্ণ’ (ঝুঁকিপূর্ণ) ও ১২৮টি কেন্দ্রকে ‘সাধারণ’ হিসেবে চিহ্নিত করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি)। তালিকা অনুযায়ী প্রায় ৫৬ শতাংশ কেন্দ্রই ‘ঝুঁকিপূর্ণ’।

এ সিটি করপোরেশনের ভোটার ৫ লাখ ৩৫ হাজার ৫২৯ জন। তাদের মধ্যে নারী ভোটার ২ লাখ ৬৬ হাজার ৬৯৬ জন।

মেয়র পদপ্রার্থী খুলনা সিটি করপোরেশন নির্বাচনে শফিকুল ইসলাম মধু ছাড়াও মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আরও চারজন। তারা হলেন তালুকদার আবদুল খালেক (আওয়ামী লীগ, নৌকা প্রতীক), মো. আ. আউয়াল (ইসলামী আন্দোলন বাংলাদেশ, হাতপাখা), এস এম শফিকুর রহমান (স্বতন্ত্র, টেবিল ঘড়ি) এবং এস এম সাব্বির হোসেন (জাকের পার্টি, গোলাপ ফুল)।

এ ছাড়া সাধারণ ৩১টি ওয়ার্ডের কাউন্সিলর পদে ১৩৬ জন ও সংরক্ষিত ১০টি ওয়ার্ডের কাউন্সিলর পদে ৩৯ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com