• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ভোট চুরির কারণে বিশ্বব্যাপী চোর চোর ধ্বনী উঠেছে

প্রকাশ: সোমবার, ১৫ মে, ২০২৩ ৮:৩৫
আপডেট: সোমবার, ১৫ মে, ২০২৩ ৮:৩৫

9666369 14

ভোট চুরির কারণে বিশ্বব্যাপী চোর চোর ধ্বনী উঠেছে

আতিকুর রহমান, ঝিনাইদহ প্রতিনিধিঃ
বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক (ভারপ্রাপ্ত) সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, এই সরকার বিশ্বব্যাপী ভোট চোর সরকার হিসেবে পরিচিতি লাভ করেছে। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে দেশেই যাচ্ছেন না কেন, সেখান থেকে চোর চোর ধ্বনী ওঠছে। তিনি বলেন এই ফ্যাসিষ্ট কতৃত্ববাদী সরকারকে হঠাতে না পারলে দেশের গনতন্ত্র, বাক ও ব্যক্তি স্বাধীনতা বিপন্ন হবে। কারণ এই সরকার ১৫ বছর এ দেশের মানুষের বুকের উপর জগদ্দল পাথরের মতো চেপে বসে আছে। তারা মানুষের শুধু ভোটের অধিকরই হরণ করেনি। তারা কালো আইন তৈরী করে রাষ্ট্রীয় বাহিনীকে লেলিয়ে দিয়েছে মানুষের দিকে। গুম খুনের রানী এই সরকারের প্রধান। অনিন্দ্য ইসলাম অমিত সোমবার দুপুরে ঝিনাইদহ জেলা বিএনপির কার্যালয়ে এক সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। উচ্চ আদালতের নির্দেশনা অবমাননা, গায়েবী মামলায় নির্বিচারে গনগ্রেফতার, মিথ্যা মামলা দিয়ে পুলিশ হয়রানী, দ্রব্যমুল্যের উর্ধ্বগতি, ভয়াবহ লোডসেডিং ও আওয়ামীলীগের সর্বগ্রাসী লুটপাটসহ ১০ দফা দাবী বাস্তবায়নে কেন্দ্র ঘোষিত আগামী ২০ মে জনসমাবেশ সফল করার লক্ষ্যে এই প্রস্তুতি সভার আয়োজন করা হয়। ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি এ্যাডঃ এম এ মজিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, আক্তাররুজ্জামান, মুন্সি কামাল আজাদ পাননু, আব্দুল মজিদ বিশ্বাস, আলমগীর হোসেন আলম ও সাজেদুর রহমান পাপপু প্রমুখ। অনিন্দ্য ইসলাম অমিত আরো বলেন, গনতন্ত্র উদ্ধারে দেশের মানুষ রাস্তায় নেমেছে। এখন আর পিছুটানের সুযোগ নেই। জালেম শাহীর আস্তানা জনতার উত্তাল তরঙ্গে বঙ্গোপসাগরে নিক্ষিপ্তি হবেই ইনশাল্লাহ। তিনি আগামী ২০ মে তারিখের সমাবেশ সফল করতে ঝিনাইদহের আপামর জনতাকে উজির আলী স্কুল মাঠে সমবেত হওয়ার উদাত্ত আহবান জানান।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com