• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ভোলায় ভাষা শহীদদের প্রতি পুলিশের শ্রদ্ধা নিবেদন

প্রকাশ: বুধবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৪ ৩:২৬
আপডেট: বুধবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৪ ৩:২৬

pic 4

ভোলায় ভাষা শহীদদের প্রতি পুলিশের শ্রদ্ধা নিবেদন

কামরুজ্জামান শাহীন,ভোলা
ভোলায় যথাযথ মর্যাদা ও প‚র্ণ ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে অমর একুশে ফেব্রæয়ারির প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি বিন¤্র শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে জেলা পুলিশের পক্ষ থেকে ‘মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করা হয়েছে।
অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে ভোলা কেন্দ্রীয় শহীদ মিনারে জেলা পুলিশ মো. মাহিদুজ্জামান পুষ্পস্তবক অর্পণ করে মহান ভাষা আন্দোলনের বীর শহীদদের প্রতি বিন¤্র শ্রদ্ধা নিবেদন করেন।
রাত ১২টা ১টি মিনিটে প্রথমে ভোলা জেলা প্রশাসক এবং এর পরপরই ভোলা জেলা পুলিশ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় অমর একুশের কালজয়ী গান ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রæয়ারি’…….বাজানো হয়।
পুলিশ সুপার পুষ্পস্তবক অর্পণ শেষে শহীদদের প্রতি সন্মান প্রদর্শণ করেন এবং সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে ভাষা আন্দোলনের শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মামুন অর রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এ্যান্ড অপস্) মো. আছাদুজ্জামান, অফিসার ইনচার্জ ভোলা সদর মডেল থানা, ডিআইও-১, জেলা বিশেষ শাখা, অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, পুলিশ পরিদর্শক শহর ও যানবাহন শাখা, কোর্ট পুলিশ পরিদর্শক, আরআই পুলিশ লাইন্স, ভোলাসহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com