• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ভোলায় যৌথবাহিনীর অভিযানে কল্লাকাটা মিজানসহ ৭ সন্ত্রাসী আটক

প্রকাশ: সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪ ৪:৩১
আপডেট: সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪ ৪:৩১

9855239

ভোলায় যৌথবাহিনীর অভিযানে কল্লাকাটা মিজানসহ ৭ সন্ত্রাসী আটক

ভোলা প্রতিনিধি

ভোলায় যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ ৭ জন চিহ্নিত সন্ত্রাসীকে আটক করেছে যৌথ বাহিনী। রবিবার দিবাগত রাতে সদর উপজেলার চরসামাইয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড থেকে তাদেরকে আটক করা হয়।

সোমবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে কোষ্টগার্ড দক্ষিণ জোনের লেফটেন্যান্ট কমান্ডার (অপারেশন অফিসার) সালাউদ্দিন রশীদ তানভীর ভোলা দক্ষিণ জোনের বিসিজি বেইসে এক প্রেস ব্রিফিং এ সাংবাদিকদের এ তথ্য জানান।

আটককৃত ৭ সন্ত্রাসী হলেন, মো. মিজানুর রহমান, মো. মিরাজ হোসেন, আবুল কালাম, রাসেল আহমেদ, মো. মামুন, শামসুদ্দিন রহমান এবং সাইফুল মাহমুদ। এদের মধ্যে মিজানুর রহমান সন্ত্রাসী গ্রুপের প্রধান। তার নামে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। স্থানীয়দের কাছে তিনি কল্লাকাটা মিজান নামে পরিচিত।

ব্রিফিং এ সালাউদ্দিন রশীদ তানভীর জানান, আটককৃত ৭ জন চিহ্নিত সন্ত্রাসী। জেলার প্রায় জায়গা থেকে তাদের বিরুদ্ধে পুলিশ-প্রশাসনের কাছে বেশ কয়েকজন ভুক্তভোগী মৌখিক অভিযোগ করেছেন। যদিও প্রাণশঙ্কায় কোনো ভুক্তভোগীই তাদের বিরুদ্ধে আইনি কোনো পদক্ষেপে যায়নি। সবশেষ যৌথ বাহিনীর কাছে একাধিক ভুক্তভোগীরা অভিযোগ করলে নৌবাহিনী, কোষ্টগার্ড এবং পুলিশ যৌথ অভিযান চালিয়ে রোববার দিনগত রাতে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ তাদেরকে আটক করে। দেশীয় অস্ত্রের মধ্যে রয়েছে, রামদা, দা, কুড়াল, চাপাতি, শাবল এবং ছুরিসহ দেশীয় অস্ত্র ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com