• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ভোলায় সড়ক দুর্ঘটনায় দুই কলেজ ছাত্রীসহ নিহত তিন

প্রকাশ: শুক্রবার, ১৭ মার্চ, ২০২৩ ৩:১২
আপডেট: শুক্রবার, ১৭ মার্চ, ২০২৩ ৩:১২

pic 3

ভোলায় সড়ক দুর্ঘটনায় দুই কলেজ ছাত্রীসহ নিহত তিন

ভোলা প্রতিনিধি॥
ভোলার বাংলাবাজার সংলগ্ন বাস ও অটোরিক্সা সংঘর্ষে দুই কলেজ ছাত্রীসহ তিনজন নিহত হয়েছে। এঘটনায় অটো চালক আহত হয়েছে।
শুক্রবার (১৭ মার্চ) সকালে সাড়ে ৯ টার দিকে ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের বাংলাবাজার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ভোলার দৌলতখান উপজেলার জয়নগর ইউনিয়নের জয়নগর গ্রামের মাতাব্বর বাড়ির কয়ছর মাতাব্বরের মেয়ে ও কলেজছাত্রী রিমা আক্তার (১৭) ও একই বাড়ির জাহাঙ্গীরের মেয়ে কলেজছাত্রী শিখা (১৮) এবং একই গ্রামের বাসিন্দা মো. আবুল কালাম (৫৪) ।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, শুক্রবার সকাল সাড়ে ৯ টার দিকে তিন যাত্রী নিয়ে বাংলাবাজার যাচ্ছিল ব্যাটারিচালিত অটোরিক্সাটি । পথে বিপরীত দিক থেকে আসা দ্রুত গতির একটি যাত্রীবাহী বাস অটোরিক্সার সঙ্গে সংঘর্ষ হয় । এতে ঘটনাস্থলেই অটোরিক্সার তিন যাত্রী নিহত হন। এসময় আহত হন অটোরিক্সা চালক। স্থানীয়রা অটোচালককে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে যান।
দৌলতখান থানার অফিসার ইনচার্জ মো. জাকির হোসেন এ তথ্য নিশ্চিত করে বলে, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর বাসটি ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে। বাস ও চালককে আটকের চেষ্টা চলছে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com