• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ভোলায় ১৯৫০ পিচ ইয়াবাসহ যুবক আটক

প্রকাশ: শনিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৩ ৫:৪৩
আপডেট: শনিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৩ ৫:৪৩

pic 3

ভোলায় ১৯৫০ পিচ ইয়াবাসহ যুবক আটক

ভোলা প্রতিনিধি
ভোলায় ১৯৫০ পিচ ইয়াবাসহ মো. হোসেন (৩২) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। শনিবার (১৬ সেপ্টেম্বর) দুপুর পৌনে ২ টার দিকে ভোলা সদর উপজেলার প‚র্ব ইলিশা ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইলিশা লক্ষীপুরগামী লঞ্চঘাটের পল্টন থেকে তাকে আটক করা হয়।
আটককৃত মো. হোসেন লক্ষীপুর জেলার রামগতি থানার চর নেয়াম গ্রামের আবুল কাশেমের ছেলে। পুলিশ জানিয়েছেন সে আন্ত:জেলা মাদক চোরাকারবারী দলের একজন সক্রিয় সদস্য।
ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) নিঃ গোলাম মোস্তফা এ তথ্য নিশ্চিত করে বলেন, শনিবার দুপুরের দিকে গোপন সংবাদের ভিত্তিতে ভোলা সদর উপজেলার প‚র্বইলিশা ইউনিয়নের ১নং ওয়াডের্র ইলিশা লক্ষীপুরগামী লঞ্চঘাটে অভিযান চালিয়ে পল্টন থেকে ১৯৫০পিচ ইয়াবাসহ মো. হোসেন নামের এক যুবককে আটক করা হয়েছে।
তাদের বিরুদ্ধে ভোলা সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রক আইনে মামলা দায়ের প্রস্তুতি চলছে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com