• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ভোলায় বিএনপি’র প্রতিবাদ সভা অনুষ্ঠিত

প্রকাশ: রবিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২২ ৫:৫৯
আপডেট: রবিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২২ ৫:৫৯

9600025874 1

ভোলায় বিএনপি’র প্রতিবাদ সভা অনুষ্ঠিত

ঢাকাসহ সারাদেশে চলমান আন্দোলনে হামলা, সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে প্রতিবাদ সভা করেছে ভোলা জেলা বিএনপি ও সহযোগি অঙ্গ সংগঠন।
রোববার (১৮ সেপ্টেম্বর) বেলা ১১ টার দিকে মহাজনপট্রিস্থ জেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সভায় ভোলা জেলা বিএনপির সিনিয়র-সহ-সভাপতি আমিনুল ইসলাম খানের সভাপতিত্বে ও যুগ্ম সাধারন সম্পাদক মো. কবির হোসেনের সঞ্চালনায় বক্তব্য দেন ভোলা জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক হুমায়ুন কবির সোপান, সাংগঠনিক সম্পাদক এনামুল হক, যুগ্ম সম্পাদক তরিকুল ইসলাম কায়েদ, জেলা যুবদলের সিনিয়র-সহ-সভাপতি ফখরুল ইসলাম ফেরদাউস, সাধারণ সম্পাদক আব্দুল কাদের সেলিম, সেচ্ছাসেবক দল সভাপতি জামিল হোসেন অদুদ, সাধারণ সম্পাদক খন্দকার আল-আমীন, কৃষক দলের সভাপতি আব্দুর রহমান সেন্টু, শ্রমিকদলের সাধারণ সম্পাদক(ভারপ্রাপ্ত) তানভির তালুকদার, ছাত্রদলের (ভারপ্রাপ্ত) সভাপতি মো. জসিম উদ্দিন, সদর থানা ছাত্রদলের আহবায়ক আবদুল আল রাসেল প্রমূখ।
এসময় জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মনির হোসেন, জেলা সেচ্ছাসেবক দলের সিনিয়র-সহ-সভাপতি আকবর হোসেন, জেলা ছাত্রদলের সহ-সভাপতি এমদাদ হোসেন, ছাত্রদল নেতা বশির খন্দকার, ছাত্রদল নেতা নূর মোহাম্মদ রুবেল, সদর থানা ছাত্রদলের সদস্য সচিব সাজ্জাদ হোসেন মুন্না, পৌর ছাত্রদলের সদস্য সচিব জাকারিয়া বেলাল, পৌর ছাত্রদলের আহবায়ক জাকারিয়া মঞ্জু, যুগ্ম আহবায়ক ইব্রাহিম, সাঈদ ইশতিয়াক পিয়াস, কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক জানে আলম আকাশসহ জেলা, উপজেলা বিএনপি ও সকল অঙ্গ-সহযোগি সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com