• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ভোলায় সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ নিহত

প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ অক্টোবর, ২০২২ ১:৫৬
আপডেট: বৃহস্পতিবার, ১৩ অক্টোবর, ২০২২ ১:৫৬

9660025 8

ভোলায় সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ নিহত

ভোলার বাংলাবাজার একটি মালবাহী ট্রলির নিচে চাপা পড়ে মো. আইয়ুব আলী (৭৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছে। পুলিশ ঘাতক ট্রলিটি জব্দ করেছেন।
বৃহস্পতিবার (১৩ অক্টোবর) সকাল সাড়ে ৮ টার দিকে ভোলার বাংলাবাজার এলাকায় কাঁচাবাজার সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আইয়ুব আলী ভোলার দৌলতখান উপজেলার উত্তর জয়নগর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের মধ্য জয়নগর গ্রামের মৃত মিনাজ উদ্দিনের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও বাংলাবাজার পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) মো. শেখ ফরিদ উদ্দিন বলেন, সকাল সাড়ে ৮টার দিকে ওই বৃদ্ধ বাংলাবাজার চৌরাস্তায় এক চায়ের দোকানে বসে ছিলেন। এসময় ঘাতক ট্রলিটি পাশ দিয়ে যাওয়ার সময় বৃদ্ধকে চাপা দেয়। এতে বৃদ্ধের ডান পা ভেঙে যায় এবং মাথা আঘাতপ্রাপ্ত হয়। স্থানীয়রা গুরুতর অবস্থায় বৃদ্ধকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, এ ঘটনায় ঘাতক ট্রলিটি জব্দ করা হয়েছে। তবে চালক ও হেলপার পালিয়ে যাওয়ায় তাদেরকে আটক করা সম্ভব হয়নি। তাদের আটকে অভিযান চলছে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com