• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ভোলা নর্থ-২ এ এপ্রাইজাল কূপে প্রাকৃতিক গ্যাসের সন্ধান

প্রকাশ: সোমবার, ২৩ জানুয়ারি, ২০২৩ ৯:৫২
আপডেট: সোমবার, ২৩ জানুয়ারি, ২০২৩ ৯:৫২

96632658

ভোলা নর্থ-২ এ এপ্রাইজাল কূপে প্রাকৃতিক গ্যাসের সন্ধান

ভোলা নর্থ-২ এ এপ্রাইজাল কূপে প্রাকৃতিক গ্যাসের সন্ধান পাওয়া গেছে।যেখান থেকে দৈনিক ২০ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন সম্ভব। সোমবার (২৩ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপপ্রধান তথ্য অফিসার মীর মোহাম্মদ আসলাম উদ্দিন।

তিনি বলেন, গত ৫ ডিসেম্বর ভোলা নর্থ-২ এর কূপখনন কার্যক্রম শুরু হয়। ৩ হাজার ৪২৮ মিটার গভীরতায় সফলভাবে এর খনন কার্যক্রম শেষ হয় ১৭ জানুয়ারি। সোমবার এ কূপে গ্যাস আবিষ্কার হয়। তবে চূড়ান্ত প্রোডাকশন টেস্টিং শেষে এ কূপ হতে গ্যাস উৎপাদন হার নির্ণয় করা হবে বলে জানান তিনি।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বাপেক্সকে ধন্যবাদ দিয়ে বলেন, গ্যাস অনুসন্ধান কার্যক্রম পরিকল্পনা অনুসারে চালাতে হবে। ২০২২-২৫ সালের মধ্যে পেট্রোবাংলা মোট ৪৬টি অনুসন্ধান, উন্নয়ন ও ওয়ার্কওভার কূপ খননের পরিকল্পনা গ্রহণ করেছে।

অফসুর ও অনসুরে গ্যাস অনুসন্ধান ও উত্তোলন কার্যক্রম আরও বাড়ানোর নির্দেশ দিয়ে এ সময় প্রতিমন্ত্রী আরও বলেন, জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সরকার আন্তরিকভাবে কাজ করছে। দেশীয় জ্বালানির উৎস অনুসন্ধান কার্যক্রম বাড়ানোর সাথে সাথে কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও ব্রুনেইসহ গ্যাস ও তেল উৎপাদনকারী দেশসমূহের সাথে দীর্ঘমেয়াদী ও স্বল্পমেয়াদী চুক্তির প্রচেষ্টাও অব্যাহত রয়েছে।

বাপেক্সের তত্ত্বাবধানে ভোলা নর্থ-২ কূপ খনন করছে রাশিয়ার রাষ্ট্রীয় কোম্পানি গ্যাজপ্রম। গত বছরের ডিসেম্বরে এ কূপ খনন কাজ শুরু হয়। এর আগে ২০১৮ সালে ভোলা নর্থ ১ কূপে গ্যাসের সন্ধান পাওয়া যায়।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com