• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

মনু নদী ভাঙন রক্ষা প্রকল্প অনিয়ম তদন্তে পানি উন্নয়ন বোর্ড

প্রকাশ: মঙ্গলবার, ২৫ অক্টোবর, ২০২২ ৮:৫৪
আপডেট: মঙ্গলবার, ২৫ অক্টোবর, ২০২২ ৮:৫৪

jpeg 34

মনু নদী ভাঙন রক্ষা প্রকল্প অনিয়ম তদন্তে পানি উন্নয়ন বোর্ড

“মনু নদের ভাঙন থেকে কুলাউড়া, রাজনগর ও মৌলভীবাজার সদর রক্ষা” প্রকল্পের অনিয়মের একাধিক প্রতিবেদন প্রকাশ হয় দৈনিক বাংলাদেশ প্রতিদিনে। মেগা প্রকল্পের অনিয়ম তদন্তে এবার মাঠে এসেছে পানি উন্নয়ন বোর্ড। গত ২০ অক্টোবর পানি উন্নয়ন বোর্ডের একটি তদন্ত কমিটি মনু ভাঙন প্রকল্পটি তদন্ত করতে আসেন। ইতিমধ্যে দুর্নীতি দমন কমিশন (দুদক) হবিগঞ্জ সমন্বিত কার্যালয় ও সরকারের অন্য আরেকটি সংস্থা ওই প্রকল্পের কাজ তদন্ত করেছে। কিন্তু এখন পর্যন্ত গুণগত মানের কাজ হচ্ছে না। হাজার কোটি টাকা কাজ তছরুফে ব্যস্ত নির্বাহী প্রকৌশলী।

এদিকে হাজার কোটি টাকার ওই প্রকল্পের কাজ বাস্তবায়নের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন স্থানীয়রা। স্থানীয়রা আরও বলছেন, একের পর এক তদন্ত আসলেও কাজের কোনো পরিবর্তন হচ্ছে না। জেলার সচেতন মহল মনে করছেন, তদন্তের নামে অনেকটা বাণিজ্য হচ্ছে। এ বিষয়ে তত্ত্বাবধায়ক প্রকৌশলী (পুর) মৌলভীবাজার পওর সার্কেলের তত্বাবধায়ক কে এম জহুরুল হক বলেন, ঢাকা থেকে বোর্ডের নির্দেশনায় একটি টিম এসে প্রকল্পের কাজ তদন্ত করে গেছেন। প্রতিবেদন জমা দেয়ার পূর্ব পর্যন্ত কিছু বলা যাচ্ছে না। তদন্তে একজন তত্ত্বাবধায়ক ছিলেন।

অতিরিক্ত মহাপরিচালক (পূর্ব রিজিয়ন) মো. মাহবুর রহমান এক সদস্য বিশিষ্ট তদন্ত কমিটির কথা স্বীকার করে বলেন, তদন্ত কাজ চলমান রয়েছে। অনিয়ম পেলে ব্যবস্থা নেয়া হবে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com