• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

মন্দিরে চুরির আগে প্রতীমার পা ধরে ক্ষমা চান হারুন

প্রকাশ: শনিবার, ২৩ মার্চ, ২০২৪ ৪:৪৬
আপডেট: শনিবার, ২৩ মার্চ, ২০২৪ ৪:৪৬

96669859 2

মন্দিরে চুরির আগে প্রতীমার পা ধরে ক্ষমা চান হারুন

অনলাইন ডেস্ক

স্বভাবগতভাবেই তিনি চোর। দেশে, দেশের বাইরে গিয়েও চুরির দায়ে জেল খেটেছেন। চুরির কারণে এলাকা ছাড়তে হয়েছে তাকে। তবে এবার চুরি করেন মন্দিরে। ধর্মীয় প্রার্থণালয় হওয়ায় চুরি করতে গিয়ে অপরাধ বোধে ভুগছিলেন হারুনর রশীদ। তাই পুকুরে গোসল করে মন্দিরে কালী প্রতীমার পা ধরে ক্ষমা চেয়ে তারপর চুরি করেন তিনি।

চট্টগ্রামের পটিয়ার কচুয়াই ইউনিয়নের সাবিত্রী মন্দিরে ১০ মার্চ রাতে এই চুরির ঘটনা ঘটে। বৃহস্পতিবার (২১ মার্চ) রাতে নিজ বাড়ি থেকে হারুনর রশিদকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হারুনর রশীদ চন্দনাইশ পৌরসভার গাছবাড়িয়া এলাকার বাসিন্দা। প্রতিবেশীর স্বর্ণালঙ্কার চুরির অপরাধে তাকে এলাকাছাড়তে হয়েছিল।

পটিয়া থানার এএসআই অনুপ কুমার বিশ্বাস জানান, কচুয়াইয়ে একটি মন্দিরে চুরি করতে গিয়ে সিসি ক্যামেরা দেখে আর ভেতরে প্রবেশ করেনি হারুন। পরে সাবিত্রী মন্দিরে চুরি করতে যায়। সেখানে পাশের পুকুরে হাত-পা ধুয়ে ভেতরে প্রবেশ করে সিসি ক্যামেরার সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। এরপর জানালা ভেঙে গর্ভগৃহে প্রবেশের সময় অনুতপ্ত হয়। তাই আবার পুকুরে গিয়ে গোসল করে মন্দিরে ঢুকে। সেখানে কালী প্রতিমার পা ধরে ক্ষমা চেয়ে দান বাক্স ভেঙে সাত হাজার নগদ টাকা ও সিসি ক্যামেরা, মনিটর চুরি করে নিয়ে যায়।

হারুনর রশিদকে গ্রেপ্তারের পর নগরীর খুলশী থানাধীন আমাবাগান এলাকা থেকে চুরি করা মনিটর উদ্ধার করা হয়েছে। তার বাড়ি থেকে উদ্ধার করা হয় সিসি ক্যামেরা। মন্দিরের পাশ থেকে উদ্ধার করা হয় চুরির কাজে ব্যবহৃত সরঞ্জাম।

পুলিশ জানিয়েছে, চুরি করা হারুনর রশিদ স্বভাব। কাজের সন্ধানে দুবাই গিয়েও সে চুরিতে জড়িয়ে পড়ে। সেখানে গ্রেপ্তার হয়ে সাড়ে তিন বছর কারাভোগ করেছে। তিন বছর আগে দেশে ফিরে এসে আবারও চুরিতে জড়িয়ে পড়ে। দেশে ফিরে প্রতিবেশীর বাড়ি থেকে সাড়ে চার ভরি স্বর্ণালঙ্কার চুরি করে ধরা পড়ে সে। এরপর থেকে এলাকা ছেড়েছিল হারুনর।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com