• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ময়মনসিংহে ট্রাকে ট্রেনের ধাক্কায় নিহত বেড়ে ৪

প্রকাশ: সোমবার, ২৫ ডিসেম্বর, ২০২৩ ৪:৪৪
আপডেট: সোমবার, ২৫ ডিসেম্বর, ২০২৩ ৪:৪৪

985896 44

ময়মনসিংহে ট্রাকে ট্রেনের ধাক্কায় নিহত বেড়ে ৪

ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহ সদর উপজেলায় বালুবাহী ট্রাকে ট্রেনের ধাক্কায় চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কয়েকজন।

সোমবার (২৫ ডিসেম্বর) বেলা দেড়টার দিকে উপজেলার শম্ভুগঞ্জ এলাকার একটি রেলক্রসিংয়ে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর ময়মনসিংহ-জারিয়া রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে।

তাৎক্ষণিকভাবে নিহতদের নামপরিচয় জানা যায়নি। আহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ময়মনসিংহের কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) আনোয়ার হোসেন দুর্ঘটনায় চারজনের প্রাণহানির তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। মরদেহ উদ্ধারের চেষ্টা চলছে।

স্থানীয়রা জানান, দুপুরে রেললাইন পার হচ্ছিল বালুবাহী ট্রাকটি। এ সময় একটি ট্রেন ট্রাকটিকে ধাক্কা দিলে যানটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। এতে ট্রেনটির সামনের অংশও ক্ষতিগ্রস্ত হয়।

দুর্ঘটনার পর থেকে ময়মনসিংহ-জারিয়া রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এই রুটে ট্রেন চলাচল কখন স্বাভাবিক হবে তা বলতে পারছেন না কেউ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com