• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ময়মনসিংহে সাবেক প্রতিমন্ত্রী শরীফ আহমেদের বাসভবনসহ বিভিন্ন স্থাপনা ভাঙচুর

প্রকাশ: রবিবার, ৪ আগস্ট, ২০২৪ ৭:১৫
আপডেট: রবিবার, ৪ আগস্ট, ২০২৪ ৭:১৫

960005 2

ময়মনসিংহে সাবেক প্রতিমন্ত্রী শরীফ আহমেদের বাসভবনসহ বিভিন্ন স্থাপনা ভাঙচুর

আনিসুর রহমান ফারুক, ময়মনসিংহ :

বৈষম্যবিরোধী আন্দোলনের অসহযোগ কর্মসূচিতে অংশ নিয়ে আন্দোলনকারীরা ময়মনসিংহ নগরীতে সংসদ সদস্য, বিভাগীয় কমিশনার কাযার্লয় এবং জেলা প্রশাসনের বাসভবনসহ বিভিন্ন স্থাপনায় হামলা ভাঙচুর চালিয়েছেন।
রোববার দুপুরে টাউন হল প্রাঙ্গন থেকে আন্দোলনকারী বিভিন্ন দিকে ছড়িয়ে গিয়ে নগরীর পন্ডিতপাড়ায় সাবেক গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী এবং সংসদ সদস্য শরীফ আহম্মেদ এর বাসায় হামলা ভাংচুর চালানো হয়। এসময় আন্দোলনকারীরা বাসার গ্লাস, নেমপ্লেট এবং কিছু ছবি ভাংচুর করে ভেতরে প্রবেশ করার চেষ্টা করে।
বাসার নিরাপত্তা প্রহরী জাহিদ হোসেন বলেন, হঠাৎ বেশ কয়েকজন আন্দোলনকারী বাসার সামনে এসে হামলা ভাঙচুর শুরু করে। পরে তাদের দেখে গেট লাগিয়ে দেই। তবে তারা খুব বেশি ক্ষয়ক্ষতি করতে পারেনি।
অপরদিকে বিভাগীয় কমিশনারের কাযার্লয়ের সামনে আন্দোলনকারী অবস্থান নিয়ে ইটপাটকেল নিক্ষেপ করেন। এছাড়া ডিজিটাল গেট ও সামনের কিছু স্থাপনায় ভাঙচুর করেন।
অন্যদিকে সার্কিট হাউজ জেলাপ্রশাসের বাসভবনের গেটে আন্দোলনকারীরা ভাংচুর চালান। সেখানে তারা গেটের বিভিন্ন অংশ ভাঙচুর করে।
টাউন হলে বঙ্গবন্ধুর ম্যুরালও ভাঙচুর করে আন্দোলনকারীরা।

ময়মনসিংহের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আশিকুর রহমান বলেন, আমরা রোববার সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত টাউন হলে অবস্থান নিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করেছি। আমাদের শিক্ষার্থীরা কোন স্থাপনায় ভাঙচুর করেনি। যদি এমনটি হয়ে তাকে তাহলে অন্য কেউ করতে পারে। এই দায়ভার আমরা নেব না।

এছাড়া ময়মনসিংহের মুক্তাগাছায় উপজেলা আওয়ামী লীগের অফিস ও উপজেলা যুবলীগের সভাপতির বাসায় হামলা, ৪নং কুমারগাতা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয় আন্দোলনকারীরা। এ সময় তারা ইসলাম পরিবহনের দুটি বাস ভাংচুর করে। এক পর্যায়ে মিছিল নিয়ে তারা থানার মূল ফটকে গিয়ে বিক্ষোভ করে। এসময় থানার মূল ফটকে রড লাঠি দিয়ে আঘাত করে। দুপুর তিনটা থেকে ঘন্টা ব্যাপী এ ঘটনা ঘটে। এসময় আন্দোলনকারীরা লাঠিসেঁাটা নিয়ে মিছিল বের করে নতুন বাজার থেকে টাঙ্গাইল—ময়মনসিংহ মহাসড়ক হয়ে পল্লীবিদ্যুৎ অফিসের সামনে পর্যন্ত যায়।

96001 4


এসময় মিছিল থেকে তারা উপজেলা যুবলীগের সভাপতি ও জেলা পরিষদের সদস্য মাহবুবুল আলম মনির বাসায় ইটপাটকেল নিক্ষেপ করে। পরে তারা পল্লীবিদ্যুতের সামনে গিয়ে উপজেলা আওয়ামীলীগের অফিসে হামলা চালিয়ে ভাঙচুর করে। এদিকে থানার গেইটে দাঁড়িয়ে পুলিশকে লক্ষ্য করে ভুয়া ভুয়া স্লোগান দিতে থাকে। এক পর্যায়ে কিছু লোক থানার মূল গেইটে ধাক্কাধাক্কি, লাঠি দিয়ে আঘাত ও ইটপাটকেল নিক্ষেপ করে। এ সময় পুলিশ ভেতরে সতর্ক অবস্থানে ছিল।
এর আগে আন্দোলনকারীরা সকাল থেকে ময়মনসিংহ—টাঙ্গাইল মহসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে। সকালে দিকে কিছু যানবাহন চলাচল করলেও পরবর্তীতে যানবাহন চলাচল বন্ধ ছিল।
এ দিকে বিকালে সত্রাশিয়া বাজারে ৪নং কুমারগাতা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট শেষে আগুন ধরিয়ে দেয় বলে জানান স্থানীয় ইউপি মেম্বার শামীম আহমেদ। এসময় বিট পুলিশ অফিস ও শামীম মেম্বারের চেম্বারেও হামলা চালিয়ে ভাংচুর করে বলে জানান তিনি। পরে ফায়ার সার্ভিস গিয়ে সেখানে আগুন নিয়ন্ত্রনে আনেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com