• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

মহেশখালীতে দুর্বৃত্তের কবলে বিদেশি পর্যটক পরিবার, উদ্ধার করল কোস্টগার্ড

প্রকাশ: শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬ ১২:৫৪
আপডেট: শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬ ১২:৫৪

965620

মহেশখালীতে দুর্বৃত্তের কবলে বিদেশি পর্যটক পরিবার, উদ্ধার করল কোস্টগার্ড

কক্সবাজার প্রতিনিধি

ছবি: সংগৃহীত
কক্সবাজারের মহেশখালীর সোনাদিয়া চরে দুষ্কৃতিকারীদের হামলার শিকার হওয়া নিউজিল্যান্ডের পর্যটকদের তাৎক্ষণিক অভিযানে উদ্ধার করেছে কোস্টগার্ড।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) সন্ধ্যায় কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি জানান, নিউজিল্যান্ডের নাগরিক জন এডওয়ার্ড পাডনি তার পরিবারের চার সদস্যসহ বিশ্বভ্রমণের উদ্দেশ্যে ২০২৪ সালে ট্যুরিস্ট ভিসায় বাংলাদেশে আসেন। নিজেদের পরিকল্পনার অংশ হিসেবে তারা একটি কাঠের বোট/ট্রলারের মাধ্যমে সমুদ্রপথে বিশ্বভ্রমণের উদ্যোগ নেন। বিষয়টি বিবেচনায় নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও বাংলাদেশ কোস্টগার্ড নিরাপত্তাজনিত ঝুঁকি পর্যালোচনা করে তাদের এ ধরনের সমুদ্রযাত্রা থেকে নিরুৎসাহিত করে।

একইসঙ্গে গত ১ মার্চ ২০২৬ তারিখে প্রয়োজনীয় নিরাপত্তা নির্দেশনা প্রদান করা হয়। এ সময় তাদের পাসপোর্ট পর্যালোচনায় দেখা যায়, ১৬ জানুয়ারি ২০২৬ তারিখে পাসপোর্টের মেয়াদ উত্তীর্ণ হয়েছে।

তিনি আরও জানান, কর্তৃপক্ষের নির্দেশনা উপেক্ষা করে তারা মহেশখালীর সোনাদিয়া চরে বোটসহ অবস্থান করছিলেন। এ অবস্থায় ৮ এপ্রিল রাতে একদল দুষ্কৃতিকারী তাদের ওপর অতর্কিত হামলা চালায়। সংবাদ পেয়ে বাংলাদেশ কোস্ট গার্ডের একাধিক আভিযানিক দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযান পরিচালনা করে এবং পর্যটকদের জীবিত উদ্ধার করে।

পাশাপাশি ঘটনাস্থল সংলগ্ন এলাকায় তল্লাশি চালিয়ে লুট হওয়া অধিকাংশ মালামাল উদ্ধার করে তাদের কাছে হস্তান্তর করা হয়। কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে দুষ্কৃতিকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। ঘটনায় জড়িতদের গ্রেপ্তার এবং অবশিষ্ট মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানানো হয়েছে।

উদ্ধারকৃত পর্যটকদের বর্তমানে নিরাপদ হেফাজতে রাখা হয়েছে। তাদের পরবর্তী করণীয় নির্ধারণে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সঙ্গে সমন্বয় কার্যক্রম চলমান রয়েছে। উদ্ধার পরবর্তী সময়ে জন এডওয়ার্ড পাডনি বাংলাদেশ কোস্ট গার্ডের দ্রুত ও কার্যকর পদক্ষেপের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন বলে জানিয়েছেন কোস্টগার্ডের এ কর্মকর্তা।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com