• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

মাছ শিকারে যাওয়ার পথে প্রাণ গেল প্রবাসী যুবকের

প্রকাশ: বুধবার, ২৭ ডিসেম্বর, ২০২৩ ৬:৩২
আপডেট: বুধবার, ২৭ ডিসেম্বর, ২০২৩ ৬:৩২

C51F4F2C 951E 4417 BD0D BA6CF23D2D04

মাছ শিকারে যাওয়ার পথে প্রাণ গেল প্রবাসী যুবকের

নোয়াখালী প্রতিনিধি

মাছ শিকারে যাওয়ার পথে নোয়াখালীর কোম্পানীগঞ্জের এক প্রবাসী যুবক ওমানে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। মঙ্গলবার (২৬ ডিসেম্বর) বাংলাদেশ সময় দুপুর ১২টার দিকে ওমানের মাস্কাট শহরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাজিব হোসেন (২৬) উপজেলার চরএলাহী ইউনিয়নের সীমান্তবর্তী চরবালুয়া গ্রামের জনতাবাজার এলাকার চার বাড়ির নুরনবীর ছেলে।

নিহতের চাচাতো ভাই আরিফ হোসেন জানায়, জীবিকার সন্ধানে দুই বছর আগে ওমানে পাড়ি জমান রাজীব। ওমানে সমুদ্রে মাছ শিকারের কাজ করত সে। মঙ্গলবার দুপুরে মাস্কাট শহর থেকে মাইক্রোবাস যোগে মাছ শিকারের উদ্দেশ্যে রওয়ানা দেয় সে। যাত্রা পথে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে রাজীব গুরুত্বর আহত হয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেন, স্থানীয় ইউপি সদস্য আবুল কাশেম বলেন, রাজীবের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসছে। রাজীবের মরদেহ দেশে ফিরিয়ে আনতে সরকারের সহযোগিতা চেয়েছেন পরিবারের সদস্যরা।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com