• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

মির্জাগঞ্জে ভোটারদের টাকা দেওয়ার অভিযোগে জামায়াত নেতা আটক

প্রকাশ: বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬ ৯:০৭
আপডেট: বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬ ৯:০৭

966559

মির্জাগঞ্জে ভোটারদের টাকা দেওয়ার অভিযোগে জামায়াত নেতা আটক

পটুয়াখালী প্রতিনিধি
ছবি: সংগৃহীত
পটুয়াখালী-১ আসনের মির্জাগঞ্জ উপজেলায় ভোটারদের টাকা দেওয়ার সময় এক জামায়াত নেতাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয় জনতা।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বিকেল পাঁচটার দিকে উপজেলার মাধবখালী ইউনিয়নে এ ঘটনা ঘটে। আটক ব্যক্তির নাম কামাল হোসেন। স্থানীয়দের বরাতে জানা যায়, তিনি ওই ইউনিয়ন জামায়াতের আমির।

পটুয়াখালী-১ আসনের ১১ দলীয় জোট প্রার্থীর মিডিয়া সেলের প্রধান মো. কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মোসা. মলিহা খানম জানান, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে একটি মোবাইল টিম পাঠানো হয়েছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আ. সালাম বলেন, স্থানীয়রা একজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে। ঘটনাস্থলে ম্যাজিস্ট্রেট যাচ্ছেন।

এদিকে, ১১ দলীয় জোটের মনোনীত প্রার্থী ডা. ওহাব মিনার অভিযোগ করে বলেন, মির্জাগঞ্জ অন্তর্ভুক্ত মাধবখালী ইউনিয়নের প্রধান নির্বাচন পরিচালনাকারী আমীর হোসেন, তার ছেলে এবং সহকারী সৈয়দ কামাল হোসেনকে আলতাফ হোসেন চৌধুরীর লোকজন মারধর করে আহত করেছে। বর্তমানে ওই ইউনিয়নে তাদের এজেন্ট নিয়োগ কার্যক্রম বন্ধ রয়েছে বলেও তিনি দাবি করেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com