• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

মেছোবাঘ মেরে মুমূর্ষু অবস্থায় বৃদ্ধকে উদ্ধার

প্রকাশ: বুধবার, ২১ ডিসেম্বর, ২০২২ ৬:২৯
আপডেট: বুধবার, ২১ ডিসেম্বর, ২০২২ ৬:২৯

jpeg 109

মেছোবাঘ মেরে মুমূর্ষু অবস্থায় বৃদ্ধকে উদ্ধার

সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় মেছোবাঘের আক্রমণে গুরুতর আহত হয়েছেন লেজু মিয়া (৭০) নামে এক ব্যক্তি। মেছোবাঘকে মেরে উদ্ধার করতে হয় তাকে।

বুধবার ভোর সাড়ে ৫টায় উপজেলার ধারণ গাজীপুর গ্রামে লেজু মিয়ার নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

জানা যায়, লেজু মিয়া ফজরের নামাজ পড়ার জন্য নিজ বাড়ির পুকুর ঘাটে অজু করতে যান। পুকুর ঘাটে যখন লেজু মিয়া বসেন তখন মেছোবাঘ এসে তাকে আক্রমণ করে। এ সময় লেজু মিয়ার চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসেন। মেছোবাঘ লেজু মিয়াকে জাপটে ধরে আছে দেখে লোকজন লাঠি দিয়ে পিটিয়ে মেছোবাঘকে মেরে লেজু মিয়াকে মুক্ত করেন। এ সময় জ্ঞান হারিয়ে ফেলেন লেজু মিয়া।

স্থানীয়রা তাকে দ্রুত ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসকের পরামর্শে তাকে দ্রুত সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে তিনি চিকিৎসাধীন আছেন।

লেজু মিয়ার ভাতিজা ফয়েজ আহমদ বলেন, মেছোবাঘের আক্রমণে ডান হাতে, মাথায় ও ডান কানে জখম হয়েছে আমার চাচার।

ফেঞ্চুগঞ্জ থানার ওসি মো. শাফায়েত হোসেন বলেন, ঘিলাছড়া এলাকায় অনেক টিলা রয়েছে। সেখানে চা বাগানও আছে। মেছোবাঘ খাবারের সন্ধানে লোকালয়ে সম্ভবত এসেছিল। মেছোবাঘ নিরাপদ স্থান না পাওয়ায় সে যেখানে আশ্রয় নেয়, সেখানকার মানুষকে দেখে হিংস্র আচরণ করে। স্থানীয়দের পক্ষ থেকে আমরা বিষয়টি শুনেছি। নিহত মেছোবাঘটি উদ্ধার করা হয়েছে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com