• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

মোরেলগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

প্রকাশ: মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫ ৬:১২
আপডেট: মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫ ৬:১২

965874596 14

মোরেলগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
বাগেরহাটের মোরেলগঞ্জে মঙ্গলবার (২৮ অক্টোবর) জামায়াত ইসলামী উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ কর্মসূচি “ভয়াল ২৮ অক্টোবর” স্মরণে শহীদদের আত্মার মাগফিরাত কামনা এবং রক্তপাতের প্রতিবাদে আয়োজন করা হয়।

সকাল ৯টায় উপজেলা ও পৌর জামায়াত ইসলামী নেতাকর্মীরা নব্বইরাশি বাসস্ট্যান্ড ও আর এম হাসপাতালের সামনে থেকে মিছিল শুরু করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে সরকারি সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজ সড়কে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াত ইসলামী আমীর মাওলানা শাহাদাৎ হোসাইন।

সমাবেশে বক্তৃতা করেন বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা ও কচুয়া) আসনের জামায়াত মনোনীত প্রার্থী অধ্যাক্ষ আব্দুল আলীম। এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা জামায়াত ইসলামী নায়েবে আমীর মাষ্টার মোঃ মনিরুজ্জামান, পৌর জামায়াত ইসলামী আমীর মোঃ রফিকুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

অধ্যাক্ষ আব্দুল আলীম বলেন, “বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে বিচার ও আইন প্রয়োগের নামে হত্যাকাণ্ড, গুম ও প্রহসন করা হয়েছে। আজ ভয়াল ২৮ অক্টোবর এই দিনে সাধারণ মানুষকে প্রাণ দিতে হয়েছে। আমরা শহীদদের আত্মার মাগফিরাত কামনা করি এবং আশা করি সকল হত্যার বিচার বাংলার মাটিতে হবে। আর কোনো একদলীয় শাসন ব্যবস্থা এদেশের মানুষ আর দেখতে চায় না।”

তিনি আরও বলেন, “আসন্ন নির্বাচনে সাধারণ মানুষ জামায়াত ইসলামী মনোনীত প্রার্থীর ‘দাড়ি পাল্লা’ প্রতীকে ভোট দিয়ে বিজয় নিশ্চিত করুন।”


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com