• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

যুগের পর যুগ রিয়া গোপের নামটাথাকবে : শারমিন মুরশীদ

প্রকাশ: রবিবার, ৬ জুলাই, ২০২৫ ৩:৫৭
আপডেট: রবিবার, ৬ জুলাই, ২০২৫ ৩:৫৭

960004 1

যুগের পর যুগ রিয়া গোপের নামটাথাকবে : শারমিন মুরশীদ

এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ
ছবি : প্রতিনিধি
সমাজকল্যাণ উপদেষ্টা শারমিন মুরশীদ বলেছেন, আমরা পুরে মাসটিকে ডেডিকেটেড করেছি এই জুলাই আন্দোলনের উপরে। যারা চলে গেছে তাদের পরিবারে গিয়ে এটা বলা যে আমরা তোমাদের ভুলিনি এবং তোমাদের ভুলবো না। তোমরা যে আত্মত্যাগ করে গেলে, যে ক্ষতি তোমাদের হল সেটার জন্য রাষ্ট্র সর্বোচ্চ করবে, এদেশের মানুষও তাদের স্মরণে রাখবে। এটা যেন আমাদের মননে থাকে বয়নে থাকে।
রবিবার (৬ জুলাই) বেলা ১১টায় শহরের নয়ামাটি এলাকায় শহীদ রিয়া গোপের বাড়িতে যান সমাজকল্যাণ উপদেষ্টা শারমিন মুরশীদ
তিনি আরও বলেন, ছোট্ট রিয়ার নামে একটি স্টেডিয়ামও হয়েছে। সেখানে বাচ্চারা যখন খেলতে যাবে। এখানে বছরের পর বছর যুগের পর যুগ রিয়া গোপের নামটা থাকবে। তারা যখনি দেখবে তখনি জিজ্ঞেস করবে তারা এই নাম দেয়া হল কেন। তখনই রিয়ার গল্পটা সবাই জানবে।
তিনি বলেন, স্টেডিয়ামে সুন্দর কর্ণার থাকবে। সেখানে আমাদের যে বাচ্চারা হারিয়ে গেছে। তাদের নামসহ কর্ণার থাকবে। আজ রিয়ার মায়ের কাছে আসতে পেরেছি। সকল শহীদের বাড়িতে যাওয়া কঠিন তবে এই এগারোটি মেয়ে যারা শহীদ হল এই প্রথম এগারোজন মেয়ে ও ১৩৫টি শিশু শহীদ হল আমরা তাদের পরিবারের চোখের জল মুছে দিতে চাই।
এসময় জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞাসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com