• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

যুবকরাই পারে একটি আদর্শ রাষ্ট্র গড়তে

প্রকাশ: শুক্রবার, ১৮ অক্টোবর, ২০২৪ ৭:৫২
আপডেট: শুক্রবার, ১৮ অক্টোবর, ২০২৪ ৭:৫২

985745896 2

যুবকরাই পারে একটি আদর্শ রাষ্ট্র গড়তে

সাতক্ষীরা প্রতিনিধি

আদর্শ জাতি গঠনে যুবকরা ভূমিকা রাখবে উল্লেখ করে সাতক্ষীরা- ৪ আসনের সাবেক সংসদ সদস্য ও জামায়াত নেতা গাজী নজরুল ইসলাম বলেছেন, আমরা এমন একটি রাষ্ট্র চাই যেখানে আল্লাহ তায়ালার বিধান অনুযায়ী সামাজিক সুবিচার কায়েম হবে। সেখানে মানুষের মধ্যে কোন বৈষম্য থাকবে না। যে যার ন্যায্য পাওনা হাতে পেয়ে যাবে। যুবকদের হাতে কাজ তুলে দেয়া হবে। ।

শুক্রবার (১৮ অক্টোবর) সকাল ৯টায় কালিগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়াম হলরুমে জামায়াতের উপজেলা যুব বিভাগের আয়োজনে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারী ও যুব বিভাগের বিভাগীয় সভাপতি মাওলানা মো. আনোয়ারুল ইসলাম।

তিনি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী এমন একটি দেশ চায়, যেখানে কোন যুবক বেকার থাকবে না। বেকারত্বের অভিশাপে কোন যুবককে আত্মহত্যা করতে হবে না। চাকরি পাওয়ার জন্য কোন দুষ্ট লোকের কাছে ঘুষ দিয়ে চাকরি নিতে হবে না। বিচারের জন্য কাউকে কারও দয়ার জন্য তাকিয়ে থাকতে হবে না।

উপজেলা যুব বিভাগের সাধারণ সম্পাদক মো. জামাল ফারুক এর সঞ্চালনায় সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা শাখার সহকারী সেক্রেটারী ও যুব বিভাগের সভাপতি প্রভাষক ওমর ফারুক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াত ইসলামীর আমীর অধ্যাপক মাওলানা আব্দুল ওয়াহাব সিদ্দিকী, সেক্রেটারী অধ্যাপক আব্দুর রউফ।

এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা ছাত্রশিবিরের সভাপতি আজাহারুল ইসলাম, উপজেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি সিরাজুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি গাজী মিজানুর রহমান, সাবেক জেলা ছাত্রশিবিরের সভাপতি মাওলানা আব্দুল গাফফার, বিষ্ণুপুর ইউনিয়নের যুব বিভাগ সভাপতি আব্দুর রহিম, মথুরেশপুর ইউনিয়নের যুব বিভাগের মনিরুল ইসলাম, রতনপুর ইউনিয়নের আমিনুর রহমান, কুশুলিয়া ইউনিয়নের আমিরুল ইসলাম, ভাড়াশিমলা ইউনিয়নের আমীরুজ্জামান, তারালী ইউনিয়নের আবু তাহের মো. সেলিম, নলতা ইউনিয়নের মো. আসাদুজ্জামান, কৃষ্ণনগর ইউনিয়নের আবু বক্কর সিদ্দিক, দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের আব্দুর রহমান প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com