• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্ত্রী আটক, শাশুড়ি পলাতক

প্রকাশ: বুধবার, ৬ সেপ্টেম্বর, ২০২৩ ৬:০৫
আপডেট: বুধবার, ৬ সেপ্টেম্বর, ২০২৩ ৬:০৫

9888578

যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্ত্রী আটক, শাশুড়ি পলাতক

জামালপুর প্রতিনিধি

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় শ্বশুরবাড়ির পাশে গাছের সঙ্গে নাঈম ফকির ওরফে শুক্কুর (২১) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্ত্রী বিজুরী আক্তারকে আটক করা হয়েছে। এই ঘটনার পর থেকেই নিহতের শাশুড়ি ববিতা বেগম পলাতক রয়েছেন।

বুধবার (৬ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার কড়ইচড়া ইউনিয়নের পূর্ব নছলিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নাঈম উপজেলার চরপাকেদহ ইউনিয়নের পাকরুল গ্রামের আব্দুল কাদের ফকিরের ছেলে। নিহতের পরিবারের অভিযোগ তাকে হত্যা করে ফাঁসিতে ঝুলিয়ে রাখা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রেমে করে ১০ মাস আগে কড়ইচড়া ইউনিয়নের পূর্ব নলছিয়া গ্রামের প্রবাসী আব্দুল বাছেদ প্রামাণিকের মেয়ে বিজুরী আক্তারকে বিয়ে করেন। বিয়ের পর থেকেই তাদের মধ্যে বনিবনা হতো না। বেশি সময় তিনি শ্বশুর বাড়িতেই থাকতেন।

এ বিষয়ে মাদারগঞ্জ মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব হক বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ময়নাতদন্তের জন্য জামালপুর মর্গে পাঠানো হবে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য স্ত্রী বিজুরী আক্তারকে আটক করা হয়েছে। নিহতের স্বজনের লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com