• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

যুবদলের নতুন কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে চরফ্যাশনে আনন্দ মিছিল

প্রকাশ: শুক্রবার, ১২ জুলাই, ২০২৪ ৭:২১
আপডেট: শুক্রবার, ১২ জুলাই, ২০২৪ ৭:২১

pic 1

যুবদলের নতুন কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে চরফ্যাশনে আনন্দ মিছিল

কামরুজ্জামান শাহীন,ভোলা
নবগঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের আংশিক কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল করেছে ভোলার চরফ্যাশন উপজেলা ও পৌর যুবদল।
শুক্রবার (১২ জুলাই) বিকাল সাড়ে ৩ টায় দিকে শরীফ পাড়াস্থ চরফ্যাশন উপজেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে এ আনন্দ মিছিল বের করেন। মিছিলটি চরফ্যাশন সদর রোড প্রদক্ষিণ করে পূনরায় দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
আনন্দ মিছিলে এ সময় উপস্থিত ছিলেন, ভোলা জেলা যুবদলের সিনিয়র সভাপতি ফখরুল ইসলাম ফৌরদাউস, চরফ্যাশন উপজেলা বিএনপির সহ-সভাপতি কয়ছর আহম্মদ কমল, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মমিনুল ইসলাম ভূট্রো, ছাত্র বিষয়ক সম্পাদক ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহŸায়ক সিকদার হুমায়ুন কবির, যুব বিষয়ক সম্পাদক আহসান উল্লাহ বাহার, যুবদলের সিনিয়র যুগ্ম আহŸায়ক আশরাফ হাওলাদার, সদস্য সচিব হাজী জাহিদুল ইসলাম রাসেল, পৌর যুবদলের আহŸায়ক আবুবক্কর ছিদ্দিক মিল্টন, সিনিয়র যুগ্ম আহŸয়ক মো. আসাদ, সদস্য সচিব রাসেদুল হাসান নয়ন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহŸায়ক মো. বেল্লাল, সদস্য সচিব মো. মহসিন, ছাত্রদলের সদস্য সচিব মো. অনিকসহ উপজেলা, থানা, ইউনিয়ন ও ওয়ার্ড যুবদলের নেতাকর্মীরা।
উল্লেখ্য-গত মঙ্গলবার (৯ জুন) সকালে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে কেন্দ্রীয় যুবদলের কমিটি ঘোষণার কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না, সাধারন সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন, সিনিয়র সহ-সভাপতি রেজাউল করিম পল, ১নং যুগ্ম সাধারণ সম্পাদক, বিল্লাল হোসেন তারেক, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জুয়েল এবং দপ্তর সম্পাদক নুরুল ইসলাম সোহেল পদে রয়েছে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com